27 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

শিক্ষার মান ও বৈষম্য নিয়ে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

বাংলাদেশের শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি, শিক্ষার মান এবং বিদ্যমান বৈষম্য পর্যালোচনা করতে ১২ দিনের সফরে এসেছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফারিদা শহীদ। সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হওয়া তাঁর এ সফর চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।

সফরকালে তিনি ঢাকা, বান্দরবান ও সিলেট অঞ্চল পরিদর্শন করবেন। এ সময় বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পাশাপাশি সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফারিদা শহীদের এই পর্যালোচনায় সমাজের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন ও মানসম্মত সরকারি শিক্ষার সুযোগ নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার সুযোগ ও মানের ক্ষেত্রে বিদ্যমান পরিস্থিতিও তাঁর পর্যবেক্ষণে উঠে আসতে পারে।

এ ছাড়া শিক্ষা খাতে অর্থায়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের উত্থাপিত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখবেন জাতিসংঘের এই বিশেষ প্রতিনিধি। শিক্ষার অধিকার বাস্তবায়নে কী ধরনের অগ্রগতি হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে এখনো চ্যালেঞ্জ রয়েছে, তা পর্যালোচনা করবেন তিনি।

আগামী ৪ ডিসেম্বর সফর শেষে বাংলাদেশের শিক্ষা খাত নিয়ে তাঁর প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরার কথা রয়েছে। এতে দেশের শিক্ষার অগ্রগতি, বিদ্যমান সমস্যা এবং শিক্ষার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের বিষয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রিপেইড মিটারের সব কোড একসঙ্গে, কোন কোডে কী তথ্য পাবেন?

0
বাংলাদেশে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে প্রিপেইড মিটারের ব্যবহার দিন দিন বাড়ছে। আগে মাস শেষে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হলেও এখন অনেক গ্রাহককে আগে টাকা রিচার্জ...

ঢাকার বাস ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

0
রাজধানী ঢাকার গণপরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে সরকারি উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের...

রবির Cirkle ব্র্যান্ড নিয়ে বিটিআরসির নোটিশ, বন্ধ করতে হবে কি নতুন সেবা?

0
মোবাইল অপারেটর রবি সম্প্রতি ‘সার্কেল’ নামে নতুন ব্র্যান্ড চালু করার পর এবার সেটি নিয়ে আপত্তি তুলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠানটির কাছে কারণ...

দিনরাত মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী, মশারি টানিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ

0
সিলেটে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। বাসাবাড়ি থেকে শুরু করে নগরের বিভিন্ন এলাকায় দিনরাত সমানতালে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাসিন্দারা। মশকনিধনে সিটি করপোরেশন...

টানা দুই দফায় বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

0
দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ মঙ্গলবার (২৪ নভেম্বর) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ...