24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

স্কুলে ‘লিঙ্গ পরিচয় শিক্ষা’ নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক : ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই বিষয়টি নিয়ে নতুন একটি প্রস্তাব পাস করতে যাচ্ছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার প্রকাশ করা এই প্রস্তাব অনুযায়ী, ব্রিটিশ স্কুলগুলোতে ১৮ বছরের আগ পর্যন্ত শিক্ষার্থীদের জেন্ডার আইডেন্টিটি বা লিঙ্গ পরিচয় শেখানো হবে না। বলা হয়েছে, সম্প্রতি লিঙ্গ পরিচয় নিয়ে উদ্বেগে ভোগা তরুণ-তরুণীদের হরমোন চিকিৎসার উপর ‘কড়া সতর্কতা’ জারির উপর গুরুত্ব দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের মার্চে তীব্র সমালোচনার মুখে বন্ধ হয়ে যায় যুক্তরাজ্যে লিঙ্গ পরিচয় নির্ধারণ নিয়ে কাজ করা প্রথম সংস্থাটি, যার পরিচালনায় ছিল টাভিস্টক ও পোর্টম্যান এনএইচএস ট্রাস্ট। সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা এ সংক্রান্ত জটিল চিকিৎসার সিদ্ধান্ত খুব দ্রুত নির্ধারণ করে ফেলতো।

এবার ভারতীয় মসলা আমদানিতে বাড়তি সতকর্তা যুক্তরাজ্যের নির্বাচনে আত্মবিশ্বাসী সুনাক, তবুও ভোটের তারিখ ঘোষণায় গরিমসি নির্বাচনের আগেই মন্দা কাটলো যুক্তরাজ্যে, স্বস্তিতে সুনাক
ব্রিটিশ শিক্ষা বিভাগের একটি বিবৃতিতে বলা হয়েছে, নতুন খসড়া নির্দেশিকাতে থাকা প্রস্তাব অনুযায়ী, যে কোনো বয়সের শিক্ষার্থীদের লিঙ্গ পরিচয়ের প্রতিদ্বন্দ্বিতামূলক তত্ত্ব শেখানো থেকে দূরে রাখা হবে। ব্রিটিশ শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান বলেন, শিশুরা যাতে অল্প বয়সেই লিঙ্গ পরিচয় সংক্রান্ত জটিল আলোচনার সংস্পর্ষে না আসে ও তাদের নিষ্পাপ শৈশব যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতেই এ প্রস্তাব।

ব্রিটিশ শিক্ষামন্ত্রী আর বলেন, নতুন নির্দেশিকাতে সবচেয়ে সংবেদনশীল বিষয়বস্তু সংক্রান্ত শিক্ষার জন্য স্পষ্ট বয়সসীমা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি উল্লেখ করা হয়েছে যে লিঙ্গ পরিচয়ের প্রতিদ্বন্দ্বিতার বিষয় পড়ানো উচিত নয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন আজ তারেক রহমানের

0
একসময় ছিলেন বিরোধী দলের রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। পেরিয়েছেন কারাবাস, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ নির্বাসিত জীবন। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব। অবশেষে দীর্ঘ ১৭...

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

0
রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং গণহত্যা...

এক ফোঁটা রক্ত, ৯০০ কোটি ডলারের প্রতারণা

0
মাত্র এক ফোঁটা রক্ত দিয়েই শনাক্ত করা যাবে শরীরের শত শত রোগ ও স্বাস্থ্যগত সমস্যা। লাগবে না প্রচলিত পদ্ধতির মতো একাধিক পরীক্ষার জন্য বড়...

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন আহত ব্যক্তি নিজের ছেলে

0
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, গুরুতর আহত ব্যক্তি আর...

হরমুজ ও ইরান ইস্যুতে চীনের সঙ্গে অভিন্ন স্বার্থের কথা বললেন ট্রাম্প

0
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে...