27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

একমাত্র স্পিনারকে সরিয়ে বাংলাদেশের বিপক্ষে পুরো পেসনির্ভর বোলিং পাকিস্তানের

পাকিস্তান দলের অনুশীলনে ফুরফুরে মেজাজে শাহিন আফ্রিদি (ডানে) ও বাবর আজমপিসিবি

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলে স্বীকৃত স্পিনার ছিলেন একজনই—আবরার আহমেদ। তবে সিরিজের প্রথম টেস্ট শুরুর তিন দিন আগে তাঁকে দল থেকে সরিয়ে নিয়েছে পিসিবি। যার অর্থ ২১ আগস্ট রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তান খেলতে নামবে পুরো পেসনির্ভর বোলিং নিয়ে।

পাকিস্তানের মাটিতে একই সময়ে সিরিজ খেলছে বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় দল এবং ‘এ’ দল। ২০ আগস্ট শুরু হবে ‘এ’ দল পর্যায়ের দ্বিতীয় চার দিনের ম্যাচ। ইসলামাবাদে হতে চলা ম্যাচটির জন্য আবরারকে ডেকে নেওয়া হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাওয়ালপিন্ডি টেস্টে পেসনির্ভর আক্রমণভাগ মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা। এ সময়ে আবরারকে জাতীয় দলের বেঞ্চে না রেখে ম্যাচ অনুশীলনের জন্য ‘এ’ দলে পাঠানো হচ্ছে। এতে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতির সুযোগ পাবেন আবরার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট করাচিতে।

লেগ স্পিনার আবরার আহমেদকে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে দেখা যাবে নাপিসিবি
গত মঙ্গলবার ইসলামাবাদে শুরু হওয়া ‘এ’ দল পর্যায়ের প্রথম আন–অফিশিয়াল টেস্টের দলে থাকাদের মধ্যে মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, নাসিম শাহ, সাইম আইয়ুব, সরফরাজ আহমেদ ও সৌদ শাকিল এখন জাতীয় দলে যুক্ত হবেন। এই আটজনের জায়গায় ‘এ’ দলে যাচ্ছেন আবরার, কামরান, আলি জারইয়াব, ইমাম উল হক, মোহাম্মদ আওয়াইজ আনোয়ার, নিয়াজ খান, কাসিম আকরা, রোহাইল নাজির ও শারুন সিরাজ।
বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের জন্য পাকিস্তানের বোলিং বিভাগে আছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মির হামজা, মোহাম্মদ আলী, আমের জামাল ও খুররম শেহজাদ। এঁরা সবাই মূলত পেসার। এ ছাড়া ব্যাটিং অলরাউন্ডার আগা সালমানকে অফ স্পিনার হিসেবে খেলানোর পরিকল্পনা আছে বলে আগেই জানিয়েছেন কোচ জেসন গিলেস্পি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...