23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২২, ২০২৬

তিতাস গ্যাসের পরিচালক হলেন মানবজমিন সম্পাদক

ফাইল ছবি

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। একই পদে নিয়োগ পেয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এডুকেশনের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মুসা।

আজ রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রশাসন-২ অধিশাখা থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়

যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এডুকেশনের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মুসাকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডিপিএলসি) পরিচালক করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে বলা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত? জেনে নিন সঠিক পরিমাণ

0
রান্নায় তেল ছাড়া আমাদের দৈনন্দিন খাবারের কথা ভাবাই কঠিন। মাছ ভাজা, সবজি রান্না কিংবা বিভিন্ন মুখরোচক খাবার তৈরিতে তেলের ব্যবহার রয়েছে। তবে প্রয়োজনের তুলনায়...

কক্সবাজারে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী পর্যটন উৎসব, উদ্বোধন আজ

0
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটনশিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। আজ রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজারের হোটেল...

বেশি ওয়াটের চার্জার ব্যবহার করলে কি ব্যাটারি নষ্ট হয়

0
স্মার্টফোন কেনার পর অনেকেই চার্জার নিয়ে চিন্তায় পড়েন। বিশেষ করে ফোনের সঙ্গে দেওয়া চার্জারের ওয়াট কম হলে দ্রুত চার্জ দেওয়ার জন্য বেশি ওয়াটের চার্জার...

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ প্রায় শেষ, চালুর নতুন সময়সূচি ঘোষণা

0
রাজধানীর মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেও বিদ্যুৎ, সংকেতব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়সহ বিভিন্ন প্রযুক্তিগত কাজ এবং...

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল কবে, যেভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা

0
২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় ফল প্রকাশের কথা জানিয়েছে শিক্ষা...