29.4 C
Dhaka
শনিবার, নভেম্বর ৭, ২০২৬

চলতি সপ্তাহে টানা ৩ দিনের ছুটি, পাবেন না যারা

চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন দেশের সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে ঘোষিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ছুটির আওতায় থাকছেন না।

আগামী ৬ নভেম্বর শুক্রবার থেকে ৮ নভেম্বর রোববার পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ। ৬ নভেম্বর সাপ্তাহিক ছুটি, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

গত বুধবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে আগে থেকে নির্ধারিত শ্যামাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা তিন দিনের অবকাশ তৈরি হয়েছে।

২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। তালিকা অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

বাংলা পঞ্জিকা অনুসারে, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা উদযাপিত হবে। সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের ছুটির তালিকায় এ উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে। একই সঙ্গে সারা দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ও এ ছুটির আওতায় থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি আলাদা। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে কোনো ছুটির তথ্য পাওয়া যায়নি। ফলে স্কুল-কলেজের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে একই সময়ে ছুটি কার্যকর হবে, এমনটি নিশ্চিত নয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শ্রীলঙ্কার কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা

0
শ্রীলঙ্কার একাধিক প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৭ নভেম্বর) এসব অঞ্চলের কোথাও কোথাও ১০০ মিলিমিটারের বেশি...

গাজায় ভারী বৃষ্টিতে প্লাবিত আশ্রয়শিবির, বাড়ছে মানবিক বিপর্যয়ের শঙ্কা

0
ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের বহু আশ্রয়শিবির প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য তাঁবু ও অস্থায়ী আশ্রয়স্থল। এতে নারী, শিশুসহ...

সার্ভার জটিলতায় এমপিও আবেদন মিস, শিক্ষকদের জন্য নতুন সুযোগ নেই

0
সার্ভার জটিলতার কারণে নির্ধারিত সময়ে এমপিও আবেদন করতে না পারা মাদ্রাসাশিক্ষকদের জন্য চলতি মাসে নতুন কোনো সুযোগ দিচ্ছে না মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নির্ধারিত সময়ের...

ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত

0
কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জসিমিয়া...

নওগাঁয় যমজ নবজাতকের একজনের খোঁজ নেই, বলাকা ক্লিনিকের ওয়ার্ড বয় আটক

0
নওগাঁর বলাকা ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একজনের খোঁজ না পাওয়ার ঘটনায় জিহাদ হোসেন নামে এক ওয়ার্ড বয়কে আটক করেছে পুলিশ। শনিবার (৭...