23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ ,মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিমের পাদাং মেহায় একটি নির্মাণাধীন ভবনে বড় ধরনের অভিযান চালিয়ে ৬৩০ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

আটক ব্যক্তিদের মধ্যে ১৯৯ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া ৩৯৬ জন চীনা নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকদের আটক করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে নির্মাণাধীন ওই স্থাপনায় ‘অপস মেগা’ নামে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগ কেদাহ রাজ্য শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিবাসন বিভাগের গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখার তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এতে অভিবাসন বিভাগের বিভিন্ন শাখার মোট ১৫৯ জন কর্মকর্তা অংশ নেন। তাদের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের আইন প্রয়োগ শাখা, গোয়েন্দা ও বিশেষ অভিযান শাখা, বিশেষ কৌশলগত দল এবং কেদাহ, পারলিস, পেরাক, কুয়ালালামপুর ও নেগেরি সেম্বিলান রাজ্যের কর্মকর্তারা ছিলেন।

অভিযান চলাকালে মোট ৬৯৭ জন বিদেশি ও মালয়েশীয় নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৮ থেকে ৫০ বছর বয়সি ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে ৬২২ জন পুরুষ ও আটজন নারী।

জাতীয়তাভিত্তিক হিসাবে আটক ব্যক্তিদের মধ্যে চীনের ৩৯৬ জন (৩৯১ পুরুষ ও পাঁচ নারী); বাংলাদেশের ১৯৯ জন (১৯৮ পুরুষ ও একজন নারী); পাকিস্তানের ১০ জন পুরুষ; মিয়ানমারের সাতজন পুরুষ; ভারতের পাঁচজন পুরুষ; ঘানার চারজন পুরুষ; নাইজেরিয়ার তিনজন পুরুষ; কেনিয়ার দুজন পুরুষ; ইন্দোনেশিয়ার দুজন নারী; নিউজিল্যান্ডের একজন পুরুষ এবং সেনেগালের একজন পুরুষ রয়েছেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনের আওতায় বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। তদন্তের স্বার্থে সাক্ষীদের সহায়তা নিতে ছয়টি সমনও জারি করা হয়েছে।

অভিযান চলাকালে কয়েকজন আটক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। তাদের কেউ কেউ ঝুঁকিপূর্ণ স্থানে লুকিয়ে পড়েন, এমনকি নির্মাণাধীন ভবনের ছাদেও উঠে যান। এ সময় একদল আটক ব্যক্তির উসকানিমূলক আচরণে অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নিতে হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার ও উপঠিকাদারদের সতর্ক করে বলেছে, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকের বৈধ ভ্রমণ নথি এবং অনুমোদিত পাশ বা ওয়ার্ক পারমিট থাকা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিবাসন বিভাগের নির্ধারিত সব শর্ত মেনে চলতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশটির অভিবাসন আইন যথাযথভাবে বাস্তবায়ন এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক পরীক্ষা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শিক্ষার্থীদের

0
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ব্যবহারিক পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের রসায়ন বিভাগে। নির্ধারিত সময়ে একটি ব্যবহারিক পরীক্ষা না নিয়েই...

হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি, অল্পের জন্য রক্ষা

0
রাজধানীর হাতিরঝিল এলাকায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে। এতে কোনো...

সৌদি আরবে এক সপ্তাহে ৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

0
সৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে...

২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষা, গোপালগঞ্জ নিয়ে উদ্বেগ শিক্ষামন্ত্রীর

0
আগামী ২ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। এতে প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন। তবে...

শিক্ষার মান বাড়ানোই প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, জানালেন শিক্ষামন্ত্রী

0
শিক্ষার মান বাড়ানোই প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, জানালেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান অবকাঠামো উন্নয়নের চেয়ে শিক্ষার মানোন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী...