29.4 C
Dhaka
শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখে নিন ছুটির তালিকা

২০২৭ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মোট ২৯ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি। তবে সাত দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটি পাওয়া যাবে ২২ দিন।

সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৬তম বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকার খসড়া অনুমোদন দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় এ তালিকা প্রস্তুত করেছে। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের ছুটির বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সাধারণ ছুটি ১৫ দিন

জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে আগামী বছর ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট ৪ দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন

বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন ছুটি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবারসহ মোট ৩ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।

ঐচ্ছিক ছুটি

ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি কর্মচারীরা বছরে সর্বোচ্চ ৩ দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় কর্মরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদযাপনের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটির বিধান রাখা হয়েছে।

২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির তালিকা

শবে বরাত: ২৪ জানুয়ারি (রোববার)

একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস): ২১ ফেব্রুয়ারি (রোববার)

জুমাতুল বিদা: ৫ মার্চ (শুক্রবার)

শবে কদর: ৭ মার্চ (রোববার)

ঈদুল ফিতর: ১০ মার্চ (বুধবার)

ঈদুল ফিতর (দ্বিতীয় দিন): ১১ মার্চ (বৃহস্পতিবার)

ঈদুল ফিতর (তৃতীয় দিন): ১২ মার্চ (শুক্রবার)

স্বাধীনতা দিবস: ২৬ মার্চ (শুক্রবার)

বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ): ১৪ এপ্রিল (বুধবার)

মে দিবস: ১ মে (শনিবার)

ঈদুল আজহা: ১৭ মে (সোমবার)

ঈদুল আজহা (দ্বিতীয় দিন): ১৮ মে (মঙ্গলবার)

ঈদুল আজহা (তৃতীয় দিন): ১৯ মে (বুধবার)

বুদ্ধ পূর্ণিমা: ২০ মে (বৃহস্পতিবার)

আশুরা: ১৬ জুন (বুধবার)

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: ৫ আগস্ট (বৃহস্পতিবার)

ঈদে মিলাদুন্নবী: ১৫ আগস্ট (রোববার)

জন্মাষ্টমী: ২৫ আগস্ট (বুধবার)

দুর্গাপূজা: ৮ অক্টোবর (শুক্রবার)

দুর্গাপূজা (দ্বিতীয় দিন): ৯ অক্টোবর (শনিবার)

বিজয় দিবস: ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার)

বড়দিন: ২৫ ডিসেম্বর (শনিবার)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

৪০ দিনে হাতে কোরআন লিখে প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা

0
মাত্র ৯ বছর বয়সে টানা ৪০ দিনের প্রচেষ্টায় পবিত্র কোরআন শরিফের সম্পূর্ণ ৩০ পারা নিজের হাতে লিখে আলোচনায় এসেছিল খুলনার শিশু শিক্ষার্থী অরিনা সাফা...

ইরানে দখলদার শক্তি হতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত দিলেন ট্রাম্প

0
ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার শক্তি’ হিসেবে আবির্ভূত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে...

পুতিনের কাছে এস-৪০০ চেয়ে গোপন চিঠি পাঠালেন মোজতবা খামেনি

0
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলা মোকাবিলায় রাশিয়ার অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের চেষ্টা করছে ইরান। এ লক্ষ্যে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি...

যুদ্ধের শঙ্কায় ১২ দেশের সঙ্গে জরুরি কূটনৈতিক যোগাযোগ ইরানের

0
মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করেছে ইরান। গত ৪৮ ঘণ্টায় ১২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে টেলিফোনে...

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে নেওয়ার’ দাবি বিজেপি নেতার

0
বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ভারতের ‘পুনরুদ্ধার’ করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য নিশিকান্ত দুবে।...