32.2 C
Dhaka
শনিবার, নভেম্বর ৭, ২০২৬

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে বেদে পল্লীর ৯ পরিবারের ঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুর দক্ষিণ মজুপুরে গ্যাস সিলিন্ডার থেকে লাগা ভয়াবহ আগুনে বেদে সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৯টি পরিবারের সহায় সম্বল সবকিছু পুড়ে গেছে। আগুন নেভানোর সময় ইসমাত আরা নামে এক নারীও আহত হয়েছেন। এছাড়া শিকলে বাঁধা একটি বানরও পুড়ে মারা যায়।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের নির্বাচন অফিসের পেছনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রওশন আলীর ঘরে তার পুত্রবধূ সোনিয়া গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন। এ সময় সিলিন্ডারের মুখে আগুন ধরে মুহূর্তেই তা ঘরে ছড়িয়ে পড়ে। পরে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আশপাশের ঘরগুলোতেও আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে দুই ব্যক্তির মালিকানাধীন ২ ঘরের ১১টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করেন। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, স্বর্ণালংকারসহ তাদের ৪০ লাখ টাকার বেশি সম্পদ পুড়ে গেছে।

এদিকে, আগুন নেভানোর সময় মাথায় কাঠ পড়ে আহত হন ইসমাত আরা নামে এক নারী। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মোঃ আবু তারেকসহ প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি'র নির্দেশনায় তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের ডেউটিন, পোশাক ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

আজই শেষ এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন, জমা পড়েছে ৮ লাখের বেশি

0
২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) আবেদন করার সময় শেষ হচ্ছে আজ শনিবার (৭ নভেম্বর)। ফলে ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আজ...

বাংলাদেশের বিভাগ ভিত্তিক গড় মাসিক আয়ে শীর্ষে ঢাকা, তলানিতে রংপুর

0
দেশের আট বিভাগের মধ্যে মানুষের গড় মাসিক পারিবারিক আয় সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। ২০২২ সালের খানা আয়-ব্যয় জরিপে ঢাকায় একটি পরিবারের গড় মাসিক আয়...

ঢাকায় আজ একাধিক বড় আয়োজন, যেসব সড়কে তীব্র যানজটের আশঙ্কা

0
রাজধানীতে শনিবার (৭ নভেম্বর) একাধিক বড় আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। বিকেলে বিএনপির শোভাযাত্রা, মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘কনসার্ট ফর...

আলিম পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করলেই ব্যবস্থা

0
আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় নিষিদ্ধ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। কোনো পরীক্ষার্থীর কাছ থেকে এ...

সরকারি ১২ সফটওয়্যার তৈরি করতে ৮০ কোটি টাকা ব্যয়, সুফল মিলছে কতটা?

0
বাংলা ভাষাকে তথ্যপ্রযুক্তিতে আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে নেওয়া একটি সরকারি প্রকল্পে ১০ বছরে ব্যয় হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। এই অর্থে তৈরি হয়েছে...