28.8 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

যে কারণে আজ খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দেশের ৫০৩টি উপজেলায় তৃণমূল পর্যায়ের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করতে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে মোংলা বন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

মোংলা বন্দরের কর্মসূচি শেষে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান। এরপর সড়কপথে খুলনা সার্কিট হাউসে যাবেন তিনি।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে খুলনা জেলা স্টেডিয়ামে। বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হবে।

তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলার প্রতিভাবান খেলোয়াড়দের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।

কর্মসূচি শেষে বিকেলেই হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

এদিকে দুই সপ্তাহের ব্যবধানে এটি মোংলা বন্দরে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। তাঁর এ সফর ঘিরে বন্দর সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাটে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে? লার্নার, স্মার্ট কার্ড, নবায়ন ও সব খরচের বিস্তারিত

0
বাংলাদেশে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি কিংবা পেশাগত প্রয়োজনে বাস-ট্রাক চালাতে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কিন্তু নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কত টাকা খরচ...

শীতের পাশাপাশি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, যা বলছে আবহাওয়া অফিস

0
শীতের মৌসুমে কয়েক দফা শৈত্যপ্রবাহের পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসে দেশে ৪ থেকে...

টেস্ট ক্রিকেটে বিরল কীর্তি, নতুন উচ্চতায় হাসান মাহমুদ

0
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন পেসার হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার...

হঠাৎ দেশবাসীর জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

0
তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে কয়েকটি চক্র। বিকাশসহ বিভিন্ন...

টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম

0
টানা তিন দফায় দাম বাড়ানোর পর দেশের বাজারে এবার কমেছে সোনার দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে...