30.7 C
Dhaka
রবিবার, নভেম্বর ৮, ২০২৬

চার দেশের নাগরিকদের জন্য সৌদিতে ই-ভিসা ও অন-অ্যারাইভাল সুবিধা

মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকদের জন্য পর্যটন ই-ভিসা ও অন-অ্যারাইভাল ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এই নিয়মে দেশগুলোর নাগরিকেরা সৌদি দূতাবাসে সরাসরি আবেদন ছাড়াই অনলাইনে ভিসা নিতে পারবেন। চাইলে সৌদি আরবের প্রবেশপথে পৌঁছেও অন-অ্যারাইভাল ভিসা নেওয়ার সুযোগ পাবেন তাঁরা।

শনিবার (৭ নভেম্বর) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ ঘোষণার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। নতুন ব্যবস্থায় চার দেশের নাগরিকেরা নিজ দেশের পাসপোর্ট ব্যবহার করে একাধিকবার প্রবেশের সুবিধাসহ (মাল্টিপল এন্ট্রি) পর্যটন ই-ভিসার আবেদন করতে পারবেন।

নতুন ভিসা সুবিধার আওতায় সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন, বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশ নেওয়া এবং দেশটিতে বসবাসরত আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ থাকবে। এর ফলে চার দেশের পর্যটক, ব্যবসায়ী, পেশাজীবী ও ধর্মীয় উদ্দেশ্যে ভ্রমণকারীদের জন্য সৌদি আরব যাতায়াত আরও সহজ হবে।

সৌদি আরবে নিযুক্ত মেক্সিকোর চার্জ দ্য অ্যাফেয়ার্স গিয়েরমো গুতিয়েরেজ আরব নিউজকে বলেন, নতুন এই সুবিধা মেক্সিকোর পর্যটক, ওমরাহযাত্রী, পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য সম্ভাবনাময় একটি গন্তব্যের দ্বার খুলে দেবে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে বসবাসরত মেক্সিকান প্রবাসীদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার হবে।

তবে নতুন ভিসা সুবিধা ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি শর্ত মেনে চলতে হবে। ভিসায় উল্লেখ করা অনুমোদিত সময়ের মধ্যেই সৌদি আরবে অবস্থান করতে হবে। নির্ধারিত মেয়াদ অতিক্রম করলে জরিমানার মুখে পড়তে হবে। এ ছাড়া ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে সেটি নবায়নের সুযোগ থাকবে না।

মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে একাধিক সফরে সৌদি আরবে অবস্থানের সময় সম্মিলিতভাবে হিসাব করা হবে। ভিজিট ভিসা ব্যবহার করে কোনো ধরনের পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা যাবে না।

এই ভিসায় ওমরাহ পালনের অনুমতি থাকলেও আনুষ্ঠানিক হজ মৌসুমে ওমরাহ পালন করা যাবে না। ফলে ধর্মীয় উদ্দেশ্যে ভ্রমণকারীদের সফরের সময় নির্ধারণের আগে এ বিষয়টি বিবেচনায় রাখতে হবে।

সৌদি আরবের পর্যটন খাত সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যটক ও দর্শনার্থীদের আকৃষ্ট করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে নতুন এ সুবিধা চালু করা হয়েছে। ভিসা প্রক্রিয়া সহজ করার মাধ্যমে দেশটি আন্তর্জাতিক পর্যটন, ব্যবসা ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়াতে চায়।

সূত্র: আরব নিউজ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

রাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে, আবেদন শুরু যেদিন

0
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর। প্রাথমিক আবেদন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আগামী বছরের...

পর্তুগালের গোল্ডেন ভিসায় সুখবর, ২০২৭ সালে নিষ্পত্তি হবে আবেদন

0
পর্তুগালে বিদেশি বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। ২০২৭ সালে এ কর্মসূচির আওতায় জমা পড়া আবাসন অনুমতির আবেদন প্রক্রিয়াকরণকে...

সমুদ্রের তলদেশে ৯টি বিশাল পাথর ফেলল গ্রিনপিস, কেন এই উদ্যোগ?

0
সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ইংল্যান্ডের পূর্ব উপকূলের গভীর সমুদ্রে ৯টি বিশাল পাথর স্থাপন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। ক্ষতিকর বটম ট্রলিং পদ্ধতিতে মাছ ধরা বন্ধ করতে...

সৌদিতে এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসী দেশে ফেরত

0
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ জন অনিয়মিত অভিবাসীকে নিজ নিজ দেশে...

নওগাঁয় পরিত্যক্ত ভবনে মাদক সেবনের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

0
নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে শহরের কেডি...