29.4 C
Dhaka
শনিবার, নভেম্বর ৭, ২০২৬

ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসব ষড়যন্ত্রকারীর ‘বিষদাঁত ভেঙে দিতে’ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, অতীতের মতো দেশের সার্বভৌমত্ব দাবিয়ে রাখার যেকোনো অপচেষ্টা মোকাবিলা করতে হবে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান।

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে দেশের মানুষের ওপর বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল। ৭ নভেম্বর সিপাহি-জনতা সেই গোষ্ঠীকে পরাজিত করেছিল বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, অতীতের মতো আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীরা দেশের সার্বভৌমত্ব দাবিয়ে রাখতে চায়। এ পরিস্থিতিতে ১৯৭১, ৭ নভেম্বর ও ২০২৪ সালের মতো সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে দুপুর পৌনে ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে উপস্থিত হন তারেক রহমান। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে অভ্যর্থনা জানান। তিনি হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন। পরে সমবেত জনতার উদ্দেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান।

সমাবেশ শেষে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘সার্বভৌমত্ব’ র‍্যালি শুরু হয়। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলটির কর্মসূচির অংশ হিসেবে এ র‍্যালির আয়োজন করা হয়।

তারেক রহমানের বক্তব্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাজনৈতিক অধিকার রক্ষায় জাতীয় ঐক্যের বিষয়টি গুরুত্ব পায়। এর আগে একই দিনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতেও তিনি ভবিষ্যতে দেশের অধিকার হরণ এবং বাংলাদেশকে অন্য কোনো দেশের অধীনস্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা ঠেকাতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বছরের প্রথম দিনেই নতুন বই, শিক্ষার্থীদের জন্য সরকারের লক্ষ্য কী?

0
নতুন বছরের প্রথম দিনেই দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দিতে চায় সরকার। এ লক্ষ্যে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন...

মোটরসাইকেলসহ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

0
শিক্ষানবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্সধারীদের মোটরযান চালানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নির্দেশনা অনুযায়ী, বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার...

সিম নিবন্ধনের সময় আঙুলের ছাপ না মিললে কী করবেন?

0
মোবাইল সিম নিবন্ধন, সিম রিপ্লেসমেন্ট কিংবা মালিকানা পরিবর্তনের সময় আঙুলের ছাপ না মিললে অনেক গ্রাহকই সমস্যায় পড়েন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শারীরিক অসুস্থতায় ভুগছেন...

গ্রাম পুলিশের বেতন, অবসর ভাতা ও যাতায়াত ভাতা কত বাড়ল

0
গ্রাম পুলিশের মাসিক বেতন, অবসরকালীন আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৩ হাজার টাকা বাড়িয়ে...

আজই শেষ এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন, জমা পড়েছে ৮ লাখের বেশি

0
২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) আবেদন করার সময় শেষ হচ্ছে আজ শনিবার (৭ নভেম্বর)। ফলে ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আজ...