24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আগামীকাল থেকে ইসরায়েল সীমান্তে লড়াই তীব্রতর হবে : নাসরাল্লাহ

হাসান নাসরুল্লাহ

হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের অন্ত্যেষ্টিক্রিয়ায় লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠনটির নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, তারা একটি ‘সুনির্দিষ্ট প্রতিক্রিয়া’ খুঁজছেন এবং ইসরায়েলিরা জানে না, কোথা থেকে এটি আসবে। শুকরের হত্যার কারণে সংগঠনের কার্যকারিতার ওপর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তিনি।

নাসরুল্লাহ বলেন, আমাদের কমান্ডারদের একজন শহীদ হলে, তাকে দ্রুত প্রতিস্থাপন করা হয়। আমাদের কাছে চমৎকার নতুন প্রজন্মের কমান্ডার রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, হামাস, হিজবুল্লাহ বা অন্য ইরান-সমর্থিত গ্রুপগুলির ওপর সামরিক চাপ কোনো কাজ করবে না। তারা আত্মসমর্পণ করবেন না।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকরকে লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়। ওই হামলায় তিনি নিহত হয়েছেন।

নাসরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আকাঙ্ক্ষা হলো হামাস তাকে বলবে: ‘এসো, এখানে বন্দীরা এবং অস্ত্র আছে।’ কিন্তু এটি ঘটবে না। আমরা আত্মসমর্পণ করব না, গাজাতে নয়, লেবাননে নয়, ইয়েমেনেও নয়।

তিনি পুনরায় উল্লেখ করেন, লেবানন ফ্রন্টে যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হলো ইসরায়েলকে গাজায় তাদের ‘আগ্রাসন বন্ধ করা।’

তিনি জানান, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বাহিনীকে গতকাল এবং আজ লড়াই কমানোর আদেশ দিয়েছেন। কিন্তু তারা আগামীকাল (শুক্রবার) থেকে আরও বেশি তীব্রতা নিয়ে লড়াই শুরু করবেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

0
রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং গণহত্যা...

এক ফোঁটা রক্ত, ৯০০ কোটি ডলারের প্রতারণা

0
মাত্র এক ফোঁটা রক্ত দিয়েই শনাক্ত করা যাবে শরীরের শত শত রোগ ও স্বাস্থ্যগত সমস্যা। লাগবে না প্রচলিত পদ্ধতির মতো একাধিক পরীক্ষার জন্য বড়...

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন আহত ব্যক্তি নিজের ছেলে

0
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, গুরুতর আহত ব্যক্তি আর...

হরমুজ ও ইরান ইস্যুতে চীনের সঙ্গে অভিন্ন স্বার্থের কথা বললেন ট্রাম্প

0
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে...

ইউনূসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকে আগুন, ভারতীয় গণমাধ্যমে নাশকতার খবর

0
আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ...