24 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

আরও একটি সংস্কার কমিশন গঠন অন্তর্বর্তী সরকারের

নতুন করে আরও একটি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে মোট ১১টি কমিশন গঠিত হলো। আজ (সোমবার, ১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য জানানো হয়।

সবশেষ গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদকে।

এছাড়া স্বাস্থ্য, গণমাধ্যম, নারী ও শ্রমিক অধিকার- এই চারটি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে সরকার। কমিশনগুলোতে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের যুক্ত করা হয়েছে।

এরমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশনে ১১জন, শ্রম সংস্কার কমিশনে ৯ জন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনে ১২ জন, নারী বিষয়ক সংস্কার কমিশনে ১০ জন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনে ৭ জন সদস্য আপাতত যুক্ত করা হয়েছে। পরবর্তী সময়ে কমিশনগুলো চাইলে আরও নতুন সদস্য যুক্ত করতে পারবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

মক্কা লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ, নীরব হুথিরা

0
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা অঞ্চল লক্ষ্য করে ড্রোন পাঠানোর অভিযোগ উঠলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর আগে মক্কা...

নিত্যপণ্যের বাজারে অনিয়ম ধরতে ৪৮ দলের অভিযান, জরিমানা ১০ লাখের বেশি

0
ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অনিয়ম, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, নকল-ভেজাল পণ্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ৩৪টি জেলায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয়...

২০০ সিসির নতুন পালসার আরএস ২০০ আনল বাজাজ, দাম কত?

0
২০০ সিসি স্পোর্টস বাইকের বাজারে নতুন চমক নিয়ে এসেছে ভারতের মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ অটো। একাধিক প্রযুক্তিগত ও যান্ত্রিক পরিবর্তনসহ ২০২৬ মডেলের পালসার আরএস...

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

0
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের হুমকি মোকাবিলায় টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর মতে,...

স্মার্টকার্ড বাড়িতে পৌঁছানোর উদ্যোগ ইসির, পাবেন যেভাবে ভোটাররা

0
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্টকার্ড সংগ্রহ করতে আর নির্বাচন অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না—এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নাগরিকদের ভোগান্তি...