27 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

কমিশনগুলো গণ মতামত নিচ্ছে, তার ভিত্তিতেই সংস্কার হবে: উপদেষ্টা হাসান‌ আরিফ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান‌ আরিফ বলেছেন, কমিশনগুলো গণ মতামত নিচ্ছে, তার ভিত্তিতেই সংস্কার হবে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। যশোরের সরকারি কর্মকর্তা, সুধিমন্ডলী, ছাত্র নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপদেষ্টা হাসান আরিফ আরও বলেন, উপদেষ্টা পরিষদ কোন রুটিন সরকার না। ট্রাষ্টি হিসেবে কাজ করছে। একটি বৈষম্যহীন সমাজ তৈরিই লক্ষ্য এ সরকার কাজ করছে। আগামীর সমাজ গঠনে সবার অবদান থাকবে। সংস্কার হবে কোন গোষ্ঠীর জন্য নয়, সমগ্র দেশের মানুষের জন্য। সিস্টেম গড়ে তোলা হবে। যাতে ব্যক্তি চলে গেলেও তা চলমান থাকে। সভায় উপদেষ্টা আরও বলেন, দেশের পর্যটন স্পটগুলোতে সুযোগ সুবিধা বাড়ানো হবে। যাতে দেশীয় পর্যটন খাত প্রসারিত হয়।

উপদেষ্টা হাসান আরিফ বলেন, কৃষি জমি রক্ষায় মাস্টার প্লান‌ করা হবে। আগামীর বাসস্থান ঊর্ধ্বমুখী হবে। পাশাপাশি ভূমি আইন সংস্কার কাজ চলমান রয়েছে। এতে করে ভূমি সংক্রান্ত সকল অনিয়ম, দুর্নীতি বন্ধ হবে এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের অবসান হবে।

সভায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলামসহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত প্রদান করেন। নেতৃবৃন্দ যশোর উন্নয়নে ও আগামীর বাংলাদেশ গড়তে নানা মতামত উপস্থাপন করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...