29 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান মাননীয় প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : ইতালির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (মে ১২) গণভবনে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তেনিও অ্যালেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে মাননীয় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এ নিয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো: নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতালির ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে পারেন।

বাংলাদেশে বিনিয়োগ করে বিশাল অভ্যন্তরীণ ও আঞ্চলিক ধরার সম্ভবনার কথা উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বিশাল অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারগুলো রয়েছে। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কেন্দ্রে থাকায় বাংলাদেশ বড় কেন্দ্রীয় বাজার হতে পারে।

২০২৬ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় বাজারগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে জিএসপি সুবিধা অব্যহত রাখতে ইতালির সহযোগিতা চান।

দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে।

দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভবনাগুলোকে খুঁজে বের করে তা কাজে লাগানোর আহ্বান জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

খাতা চ্যালেঞ্জে বড় পরিবর্তন, এইচএসসিতে ফল বদলেছে ৩৩ হাজারের

0
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ফল পরিবর্তন হয়েছে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর। খাতা চ্যালেঞ্জ করে আবেদন করা এসব...

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল জানবেন যেভাবে

0
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ...

বিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, তিনি বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি। সোমবার...

শিক্ষার মান ও বৈষম্য নিয়ে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

0
বাংলাদেশের শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি, শিক্ষার মান এবং বিদ্যমান বৈষম্য পর্যালোচনা করতে ১২ দিনের সফরে এসেছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফারিদা শহীদ। সোমবার...

লিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘ

0
লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি জাহাজসহ দুটি জাহাজে ড্রোন হামলার ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। হামলায় জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন...