26 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

ইনশাল্লাহ, সাফ চ্যাম্পিয়ন হবো: হামজা চৌধুরী

প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলছেন হামজা চৌধুরী। টুর্নামেন্টে দলের লক্ষ্য শিরোপা জয়। সেই লক্ষ্য পূরণে নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন ইংল্যান্ডপ্রবাসী এই মিডফিল্ডার। তাঁর বিশ্বাস, বাংলাদেশ এবার সাফ চ্যাম্পিয়ন হবে।

মঙ্গলবার অনুশীলনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হামজা। এ সময় দেশের হয়ে প্রথমবার সাফ খেলার অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। একই সঙ্গে স্বীকার করেন, শিরোপা জয়ের প্রত্যাশা থেকে দলের ওপর চাপ রয়েছে। তবে সেই চাপ সামলে ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি।

হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। প্রথমত আমি ভীষণ রোমাঞ্চিত (দেশের হয়ে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ খেলা নিয়ে)। আমরা সবাই রোমাঞ্চিত। অবশ্যই সব ম্যাচই গুরুত্বপূর্ণ মোমেন্টাম ধরে রাখার জন্য। আমরা সব ম্যাচ জিততে চাই। আমরা জানি, আমাদের ওপর চাপ আছে (শিরোপা জয়ের), খুব চাপ আছে, ইনশাল্লাহ সাফ চ্যাম্পিয়ন হবো।’

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশার কথাও জানেন হামজা। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সাফেও ভালো ফল সম্ভব।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বুঝতে পারি, পুরো দেশ চায় (আমরা চ্যাম্পিয়ন হই)। আমরা খুব আত্মবিশ্বাসী। আমরা সিঙ্গাপুরের সঙ্গে, হংকংয়ের সঙ্গে ও অন্যান্য দলের সঙ্গে ভালো করেছি। ভারতকে হারিয়েছি। আমরা দেখিয়েছি, এদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা জানি, আমাদের সেই মান আছে; আমরা আরও ভালো খেলতে পারি। ইনশাল্লাহ এই পর্যায়ে ও টুর্নামেন্টে আমরা জিততে পারব।’

বুধবার রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে কোচ থমাস ডুলির দল। ওই জয়ের সুবাদে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার শ্রীলঙ্কার বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় দল।

ভুটানের বিপক্ষে গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল ৬৫ মিনিট পর্যন্ত। একের পর এক আক্রমণ ও গোলের সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ের আগে জালের দেখা পাচ্ছিলেন না ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত মোহাম্মদ ইব্রাহিমের গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

তবে গোলের সুযোগ কাজে লাগাতে না পারা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন হামজা। তাঁর মতে, বাংলাদেশের আক্রমণভাগে গোল করার সামর্থ্যসম্পন্ন খেলোয়াড় রয়েছেন। নিয়মিত সুযোগ তৈরি করতে পারলে সেগুলো থেকে গোলও আসবে। এ জন্য খেলোয়াড়দের আরও সময় ও প্রস্তুতির প্রয়োজন বলে মনে করেন তিনি।

হামজা বলেন, ‘স্ট্রাইকার পজিশনের জন্য, গোল করার মতো খেলোয়াড় আমাদের আছে এবং আমরা খুবই আত্মবিশ্বাসী। স্রেফ আমাদের আরেকটু সময় নিয়ে, প্রস্তুতি নিতে হবে। ম্যাচ খেলতে হবে। আশা করি, আমরা আরও গোল করতে পারব; আরও ম্যাচ জিততে পারব।’

ভুটান ম্যাচে গোলের সুযোগ নষ্ট হওয়া নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘দুঃশ্চিন্তা নাই (ভুটান ম্যাচের গোল মিস নিয়ে)। দুঃশ্চিন্তা করতাম, যদি গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। আসলে আমরা সুযোগ তৈরি করেছি। আমি যেটা বলতে চাইছি, আমরা সুযোগ তৈরি করছি, ইনশাল্লাহ সেটাকে গোলে রূপ দিতে পারব।’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তাই আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেলে সেমিফাইনালের আগে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে—এমন প্রত্যাশাই এখন সমর্থকদের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

সাদা খাতা জমা, কারও নম্বর শূন্য; ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি

0
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে প্রাক্‌-নির্বাচনি পরীক্ষায় সাদা খাতা জমা দেওয়া এবং উত্তর লিখেও শূন্য নম্বর পাওয়ার ঘটনায় ৩০ শিক্ষার্থীকে সতর্ক করেছে কলেজ কর্তৃপক্ষ। এ...

‘বিষাদ-সিন্ধু’র লেখক মীর মশাররফ হোসেনের জীবনের গল্প

0
বাংলা সাহিত্যের ইতিহাসে মীর মশাররফ হোসেন এমন এক নাম, যাঁর সাহিত্যকর্ম উনিশ শতকের সমাজ, সংস্কৃতি ও মানুষের জীবনকে নতুনভাবে তুলে ধরেছে। কারবালার মর্মান্তিক ঘটনাকে...

নতুন বাইকের ব্রেক-ইন পিরিয়ডে যে নিয়মগুলো মানা জরুরি

0
নতুন মোটরসাইকেল কেনার পর অনেকেই প্রথম দিন থেকেই দীর্ঘ পথ পাড়ি দিতে কিংবা বেশি গতিতে চালাতে আগ্রহী হন। তবে নতুন বাইকের ইঞ্জিন ও অন্যান্য...

বাংলাদেশে বৃদ্ধাশ্রম কোথায় কোথায় আছে? সরকারি ও বেসরকারি বৃদ্ধাশ্রমের ঠিকানা, ফোন নম্বর ও ভর্তি...

0
জীবনের দীর্ঘ পথ পেরিয়ে যখন একজন মানুষ বার্ধক্যে পৌঁছান, তখন তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন হয় নিরাপত্তা, যত্ন, সম্মান এবং আপনজনের সঙ্গ। একসময় বাংলাদেশের অধিকাংশ...

মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের নিয়ম, খরচ ও প্রয়োজনীয় কাগজপত্র

0
বাংলাদেশে পুরোনো মোটরসাইকেল কেনা-বেচার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো বিআরটিএর মাধ্যমে মালিকানা পরিবর্তন করা। অনেকেই মোটরসাইকেল কিনে দীর্ঘদিন ব্যবহার করেন, কিন্তু রেজিস্ট্রেশন সনদে...