32.4 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি এ বিষয়ে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন।

এরদোগান বলেন, ইরানে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার প্রভাব শুধু দেশটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।

আজারবাইজানের রাজধানী বাকু থেকে ফেরার পথে সোমবার (৯ নভেম্বর) বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান এ সতর্কবার্তা দেন। তিনি বলেন, তুরস্ক শুরু থেকেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান না চালানোর পক্ষে অবস্থান নিয়ে আসছে। চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার ওপরও জোর দেন তিনি।

এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর বিষয়ে সংশয় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টায় কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এরদোগান আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি হরমুজ প্রণালির সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, এই সংকট শুধু ইরান বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্যই ঝুঁকি তৈরি করছে না; এর প্রভাব পড়তে পারে বিশ্ব অর্থনীতিতেও। বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটে থাকা দেশগুলো নতুন করে চাপে পড়তে পারে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। এই পথে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ফলে ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়লে তার অর্থনৈতিক অভিঘাত মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান

0
গুগলে নিজের বয়স ও জন্মসাল নিয়ে ভুল তথ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সেখানে তাঁর বয়স ৩৩ বছর দেখানো হলেও অভিনেত্রীর...

‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি

0
জোর করে ক্ষমা আদায়ের চেষ্টা, ব্যক্তিগত আক্রমণ, অপপ্রচার ও কাজের সুযোগ বন্ধের হুমকির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া...

রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

0
জার্মানির রাজধানী বার্লিনে পার্লামেন্ট ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন এক তরুণ। প্রায় ৩০ মিটার উঁচু পতাকাদণ্ড বেয়ে উঠে তিনি...

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

0
জার্মানির ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনারকে প্রার্থী হিসেবে মনোনয়ন...

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : তারেক রহমান

0
‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’—দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাজপথে থেকেই সব...