32.4 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

জার্মানির রাজধানী বার্লিনে পার্লামেন্ট ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন এক তরুণ। প্রায় ৩০ মিটার উঁচু পতাকাদণ্ড বেয়ে উঠে তিনি জার্মানির পতাকা খুলে মাটিতে ফেলে দেন। পরে সেখানে ফিলিস্তিনের পতাকা ওড়ান। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাইখস্টাগ ভবনের সামনের প্লাৎস ডার রিপাবলিক চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ২২ বছর বয়সী ওই তরুণ পতাকাদণ্ড বেয়ে ওপরে উঠে জার্মানির জাতীয় পতাকা সরিয়ে ফেলেন। এ সময় ২০ ও ৩২ বছর বয়সী আরও দুই ব্যক্তি নিচে অবস্থান করে তাঁকে সহযোগিতা করেন।

পরে ‘পিসফুলি অ্যাগেইনস্ট জেনোসাইড’ নামের একটি সংগঠন এ ঘটনার দায় স্বীকার করে। সোমবার সকালে অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ফিলিস্তিনের জনগণের প্রতি নাগরিক সমাজের সংহতি প্রকাশ করতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন কর্মকর্তারা। এ সময় পতাকাদণ্ডের নিচে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। অন্যদিকে, ২২ বছর বয়সী তরুণটি নিরাপত্তা বেল্ট ব্যবহার করে পতাকাদণ্ডের চূড়ায় অবস্থান করছিলেন। প্রায় এক ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজেই নিচে নেমে আসেন।

পরে দমকল বাহিনীর সহযোগিতায় পতাকাদণ্ড থেকে ফিলিস্তিনের পতাকাটি সরিয়ে নেয় পুলিশ। তবে পতাকাদণ্ডের টান নিয়ন্ত্রণের ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় সঙ্গে সঙ্গে সেখানে জার্মানির জাতীয় পতাকা পুনরায় উত্তোলন করা সম্ভব হয়নি।

এ ঘটনায় রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতীকের অবমাননা, ইচ্ছাকৃতভাবে সম্পত্তির ক্ষতিসাধন, বার্লিনের সমাবেশের স্বাধীনতাসংক্রান্ত আইন লঙ্ঘন এবং অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় প্রবেশের সন্দেহে তদন্ত শুরু করেছে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা পুলিশ।

পুলিশ জানায়, পতাকাদণ্ডে ওঠা ২২ বছর বয়সী তরুণকে সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর এক সহযোগীকেও আটক করা হয়েছিল। পরে ২০ বছর বয়সী ওই সহযোগীকে ছেড়ে দেওয়া হয়। তবে সংশ্লিষ্ট এলাকায় তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ৩২ বছর বয়সী অপর ব্যক্তিকেও ওই এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

২২ বছর বয়সী তরুণের বিরুদ্ধে পরবর্তী তদন্তের দায়িত্ব রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি জার্মানির জাতীয় প্রতীক ও পার্লামেন্ট ভবনের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সূত্র: দ্য বার্লিনার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান

0
গুগলে নিজের বয়স ও জন্মসাল নিয়ে ভুল তথ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সেখানে তাঁর বয়স ৩৩ বছর দেখানো হলেও অভিনেত্রীর...

‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি

0
জোর করে ক্ষমা আদায়ের চেষ্টা, ব্যক্তিগত আক্রমণ, অপপ্রচার ও কাজের সুযোগ বন্ধের হুমকির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া...

ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের

0
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ...

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

0
জার্মানির ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনারকে প্রার্থী হিসেবে মনোনয়ন...

বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : তারেক রহমান

0
‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’—দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাজপথে থেকেই সব...