27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ইসরাইলি আগ্রাসনে আরও ২৭ ফিলিস্তিনি নিহত

ইসরাইলের অব্যাহত আগ্রাসনের অংশ হিসেবে গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর চারটি পৃথক হামলায় ২৭ জন ফিলিস্তিনি নিহত ও ৮৬ জন আহত হয়েছেন।

এতে অবরুদ্ধ উপত্যকায় এক বছরেরও বেশি সময়ে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৪৩,৩৪১ জনে ঠেকেছে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১০২,১০৫ জনে।

রোববার (৩ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে চালানো ইসরাইলি বাহিনীর অব্যাহত আক্রমণের ফলে অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। যাদের উদ্ধারে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে যুদ্ধবিরতির জন্য একটি প্রস্তাব পাশ করা সত্ত্বেও ইসরাইলি বাহিনী তাদের এই আক্রমণ অব্যাহত রেখেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকেই গাজার নিরীহ জনগণের ওপর ইসরাইলের এই আক্রমণ চলছে। সেই সঙ্গে চাপিয়ে দেওয়া অবরোধে গাজার প্রায় সমগ্র জনসংখ্যা বাস্তুচ্যুত হয়ে পড়েছে এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের নেতৃত্বে গাজায় যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তির জন্য আলোচনার চেষ্টা চলছে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ বন্ধে অনীহা থাকায় সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।

এদিকে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে তাদের বিরুদ্ধে একটি গণহত্যার মামলা চলছে। সূত্র: আনাদোলু এজেন্সি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...