27.3 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

ই-রিকশা নিবন্ধনে নতুন নিয়ম, প্রথম ধাপে অনুমোদন পাবে সর্বোচ্চ ২ হাজার

রাজধানীতে ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে নতুন নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রথম পর্যায়ে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সর্বোচ্চ ২ হাজার ই-রিকশাকে নিবন্ধনের অনুমোদন দেওয়া হতে পারে। তবে শুধু আবেদন করলেই নিবন্ধন পাওয়া যাবে না। ই-রিকশার নকশা ও কারিগরি বিষয় পরীক্ষা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদন নিতে হবে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নিবন্ধনের আবেদন ফরম বিক্রি করে ডিএসসিসি। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দিন মোট ১ হাজার ফরম বিক্রি হয়েছে। এ সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে ১০০ টাকা ফি পরিশোধের মাধ্যমে ফরম সংগ্রহ করেন রিকশার মালিক ও চালকেরা। তবে যাঁদের একটি রিকশা রয়েছে, তাঁরাই শুধু ফরম সংগ্রহ করতে পেরেছেন।

বুয়েটের পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রথম পর্যায়ে ৫০০ থেকে ১ হাজার কিংবা সর্বোচ্চ ২ হাজার ই-রিকশাকে নিবন্ধনের অনুমোদন দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করতে ই-রিকশাকে নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রস্তুত করতে হবে। এরপর বুয়েটের অনুমোদন বা ক্লিয়ারেন্স নিতে হবে। কারিগরি অনুমোদনের পর স্থানীয় সরকার বিভাগ জারিকৃত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর শর্ত পূরণ করে সিটি করপোরেশনে আবেদন জমা দিতে হবে। এরপর শুরু হবে নিবন্ধনের পরবর্তী কার্যক্রম।

নিবন্ধনের আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। নির্ধারিত ফি জমা দেওয়ার পাশাপাশি আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি, ফি জমার মূল রসিদ এবং নির্ধারিত ফরমে ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।

এদিকে ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাকে চারটি জোনে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি জোনে কতটি ই-রিকশা চলতে পারবে, তা নির্ধারণ করা হবে। এ বিষয়ে বৃহস্পতিবার সিটি করপোরেশন ও বাংলাদেশ পুলিশের যৌথ সভায় জোনের সীমানা এবং এলাকাভিত্তিক ই-রিকশার সম্ভাব্য সংখ্যা চূড়ান্ত করার কথা রয়েছে।

নির্ধারিত মডেল অনুযায়ী ই-রিকশা তৈরি ও মেরামতের জন্য নির্দিষ্ট ওয়ার্কশপ ঠিক করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ-সংযোগের মাধ্যমে ব্যাটারি চার্জ বন্ধ করতে ওয়ার্ড বা থানা পর্যায়ে নির্ধারিত চার্জিং স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন নিবন্ধন ও নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে রাজধানীতে ই-রিকশার চলাচল আরও সুশৃঙ্খল করার পরিকল্পনা করছে ডিএসসিসি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

রবি চালু করল ভয়েসবট; কথা বলেই জানা যাবে বিল ও অফারের তথ্য

0
গ্রাহকসেবায় এআই বিপ্লব, রবি চালু করল ভয়েসবট; কথা বলেই জানা যাবে বিল ও অফারের তথ্য মোবাইল ফোনের গ্রাহকসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে দেশের অন্যতম...

ইরানকে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা

0
ইরানকে তেল পরিবহন ও বিমান চলাচল খাতে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কভিত্তিক কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪...

আশুলিয়ায় শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিল, স্বাভাবিক রয়েছে যান চলাচল

0
শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকার আশুলিয়ায় শান্তিপূর্ণ মিছিল করেছেন কর্মবিরতিতে থাকা কয়েকটি কারখানার শ্রমিকেরা। মিছিল শেষে শ্রমিকেরা নিজেরাই সড়ক ছেড়ে চলে যান। এতে শিল্পাঞ্চলের সড়কে...

স্বর্ণের দামে আবারও বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা

0
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো...

ডিজেল ছাড়াই চলছে ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন

0
হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপাদন করে চলছে ভারতের প্রথম হাইড্রোজেনচালিত যাত্রীবাহী ট্রেন। এতে প্রচলিত ডিজেল ইঞ্জিন কিংবা রেললাইনের ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের প্রয়োজন হয় না।...