23 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

কালশির উপদেষ্টার পদ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভবিষ্যদ্বাণীমূলক বাজার প্রতিষ্ঠান কালশির উপদেষ্টার পদ ছেড়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান পলিমার্কেটে তাঁর বিনিয়োগের পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কালশি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ট্রাম্প পরিবারের ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা। এর মধ্যেই কালশি থেকে ট্রাম্প জুনিয়রের সরে দাঁড়ানোর খবর সামনে এল।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প জুনিয়র কালশি ও প্রতিষ্ঠানটির প্রধান প্রতিদ্বন্দ্বী পলিমার্কেট—দুটিরই আনুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিনিয়োগ প্রতিষ্ঠান ১৭৮৯ ক্যাপিটাল পলিমার্কেটে বিনিয়োগ করেছে। অন্যদিকে কালশির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পারিশ্রমিক হিসেবে প্রতিষ্ঠানটির মালিকানার একটি অংশ পেয়েছিলেন তিনি।

কালশির এক মুখপাত্র ব্লুমবার্গকে বলেন, গত গ্রীষ্মে প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠানে ট্রাম্প জুনিয়রের বিনিয়োগের পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে তাঁর উপদেষ্টার দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালশিকে আরও বেশি গ্রাহকের কাছে পরিচিত করতে তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কিছুদিন আগে ট্রাম্প জুনিয়রকে উপদেষ্টা নিয়োগের ঘোষণা দিয়েছিল কালশি। সে সময় প্রতিষ্ঠানটি তাঁকে এই খাতের একজন সমর্থক হিসেবে উল্লেখ করে। পাশাপাশি জানানো হয়েছিল, তিনি মূলত বিপণন কৌশল নিয়ে পরামর্শ দেবেন, নিয়ন্ত্রকসংক্রান্ত বিষয়ে নয়।

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় কালশির ভবিষ্যদ্বাণীমূলক বাজারে ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেশি দেখানো হয়েছিল। সে সময় জনমত জরিপে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও কালশির পূর্বাভাস আলোচনায় আসে।

ভবিষ্যদ্বাণীমূলক বাজারের বিরোধিতা মূলত ডেমোক্র্যাটদের পক্ষ থেকে এসেছে। তবে কয়েকজন রিপাবলিকানও এ ধরনের প্ল্যাটফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য কালশি ও পলিমার্কেটের বিরুদ্ধে মামলাও করেছে। তাদের অভিযোগ, এসব প্ল্যাটফর্ম অঙ্গরাজ্যগুলোর জুয়াসংক্রান্ত আইন লঙ্ঘন করছে।

ভবিষ্যদ্বাণীমূলক বাজারে ব্যবহারকারীরা ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে কি না, তা নিয়ে অর্থের বিনিময়ে অবস্থান নিতে পারেন। যেমন—কোনো নির্বাচনে নির্দিষ্ট প্রার্থী জয়ী হবেন কি না কিংবা কোনো দেশ বিশ্বকাপ জিতবে কি না, এমন বিভিন্ন ঘটনার সম্ভাব্য ফলাফলের ওপর অর্থ বিনিয়োগের সুযোগ থাকে। কালশি ও পলিমার্কেট এ ধরনের দুটি অনলাইন প্ল্যাটফর্ম।

সূত্র: ব্লুমবার্গ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

0
দক্ষিণ আমেরিকার ফুটবলে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার আরেকটি অধ্যায়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। আগামীকাল ১৪ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস এইরেসের বিখ্যাত লা...

১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত

0
প্রান্তিক জনগোষ্ঠী ও স্বল্প আয়ের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় কৃষক,...

আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর

0
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস নেই। এ...

নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা

0
নওগাঁয় অপ্রাপ্তবয়স্ক কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ার ঘটনায় তাদের অভিভাবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট...

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

0
সামরিক বিমানে করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে সরাসরি কোনো জবাব দেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।...