24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

চাকরির কাজে ঢাকায় এসে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

মেডিকেল প্রতিবেদক:

চাকরির খোঁজে ঢাকায় এসে কুড়িল বিশ্বরোডে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সাব্বির হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বির হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার রামপুর গ্রামে। সে একই এলাকার আবুল হোসেনের ছেলে।

আহতাবস্থায় সাব্বিরকে হাসপাতালে নিয়ে আসা হোসাইন নামের এক আত্মীয় জানান, টাঙ্গাইলের কালিহাতী থেকে চাকরির কাজে ঢাকায় আসেন সাব্বির। কুড়িল বিশ্বরোড দিয়ে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

0
রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং গণহত্যা...

এক ফোঁটা রক্ত, ৯০০ কোটি ডলারের প্রতারণা

0
মাত্র এক ফোঁটা রক্ত দিয়েই শনাক্ত করা যাবে শরীরের শত শত রোগ ও স্বাস্থ্যগত সমস্যা। লাগবে না প্রচলিত পদ্ধতির মতো একাধিক পরীক্ষার জন্য বড়...

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন আহত ব্যক্তি নিজের ছেলে

0
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, গুরুতর আহত ব্যক্তি আর...

হরমুজ ও ইরান ইস্যুতে চীনের সঙ্গে অভিন্ন স্বার্থের কথা বললেন ট্রাম্প

0
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে...

ইউনূসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকে আগুন, ভারতীয় গণমাধ্যমে নাশকতার খবর

0
আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ...