27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ট্রেন্ড কে ক্র্যাফটের শারদীয় দুর্গাপূজা কালেকশন

বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের সবচেয়ে বড় এ উৎসবে ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার পাশাপাশি অনুষ্ঠানের ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নানা পোশাক ও অনুষঙ্গে সেজে ওঠার রীতি বহু পুরোনো। তাই পূজা কেন্দ্র করে যেমন চলছে নানা প্রস্তুতি, তেমনি নিজেকে সাজানোর আয়োজনও শুরু হয়ে গেছে।

পূজা উৎসবকে আরও বর্ণিল করার প্রয়াসে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট নিয়ে এসেছে শারদীয় দুর্গাপূজা কালেকশন। মান্ডালা, ফ্লোরাল, টামজারা, ট্রাইবাল, ট্র্যাডিশনাল, ভিন্টেজসহ মিক্সড মোটিফের অনুপ্রেরণা এবং নানান রঙের বিন্যাসে চলমান ট্রেন্ড অনুযায়ী ডিজাইন করা হয়েছে শারদীয় দুর্গাপূজা কালেকশনটি। প্যাটার্নেও রয়েছে আধুনিকতা। ক্ল্যাসিক লুকের সঙ্গে রেট্রো লুকের কম্বিনেশনও রয়েছে উৎসবভিত্তিক এই কালকশনে। এ ছাড়া ট্র্যাডিশনাল প্যাটার্নের পোশাকও স্থান পেয়েছে।

আরামদায়ক, সময়োপযোগী ও উৎসবধর্মী পোশাকের আয়োজনকে ঘিরে করা হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক ও স্কার্ট। ছেলেদের জন্য রয়েছে রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়া পাওয়া যাবে স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট ও ফতুয়া।

মেয়েশিশুদের জন্য উৎসবভিত্তিক পোশাকে থাকছে সালোয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গাসেট এবং অন্যান্য পোশাকের সেট। ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, ফতুয়াসহ নানা আয়োজন। সব পোশাকের প্যাটার্ন ও রঙে রয়েছে উৎসবের আমেজ। বরাবরের মতো থাকছে ফ্যামিলি পোশাক। এ ছাড়া যুগলদের জন্যও রয়েছে বিশেষ পোশাক। পোশাকের সঙ্গে মিলিয়ে পরার জন্য নানা ধরনের জুয়েলারিও স্থান পেয়েছে কালেকশনটিতে।

পোশাকের জন্য ফেব্রিক নির্বাচনে উৎসবভিত্তিক পরিবেশে স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে থাকছে কটন, হ্যান্ডলুম কটন, সুইস কটন, জ্যাকার্ড কটন, লিনেন, হাফ সিল্ক, জর্জেট, সিল্ক, অরগাঞ্জা ফেব্রিক, যা স্বাচ্ছন্দ্যের পাশাপাশি আকর্ষণীয় করে তুলবে। মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ক্রিন ও ব্লকপ্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং কারচুপির কাজ। পোশাকে নানা রঙে থাকছে রেড, হোয়াইট, অফ হোয়াইট, ক্রিম, পিঙ্ক, পাউডার পিঙ্ক, মেরুন, ম্যাজেন্টা, ব্রিক রেড, অরেঞ্জ, টেন ব্রাউন, মেরি গোল্ড, ল্যাভেন্ডার, নেভি, গোল্ডেন, কোরাল রেড, ক্রিমসন রেডসহ আরও অন্য শেড।

কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সব শোরুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে পূজা আয়োজনের পোশাক কেনা যাবে। এ ছাড়া অর্ডার করা যাবে ফেসবুক পেজ থেকেও।

ছবি: কে ক্র্যাফট

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...