23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২২, ২০২৬

ত্বকের সব রোগ সারবে যে উপাদানে

বিউটি ইন্ডাস্ট্রিতে ত্বকের যত্নে এখন বিভিন্ন ধরনের তেলকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর মধ্যে নতুন করে লাইমলাইটে এসেছে তিলের তেল। পশ্চিমা দেশের অনেক স্কিনকেয়ার ব্র্যান্ড তাদের পণ্য তৈরিতে এই তেল ব্যবহার করছে। কারণ, ত্বকের হাজারও সমস্যার সমাধান আছে তিলের তেলে।

আয়ুর্বেদ শাস্ত্রে তিলের তেলকে সব তেলের রানি মানা হয়। এ ছাড়া একে বলা হয় ‘ফাউন্টেন অব ইয়ুথ’ বা ‘তারুণ্যের ফোয়ারা’। তিলের তেল সবচেয়ে স্বাস্থ্যকর তেল। এর গুণের কোনো শেষ নেই। ত্বকের অনেক সমস্যার সমাধানে এর জুড়ি মেলা ভার।

তিলের তেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। এ জন্য এটি পরিবেশগত কারণ যেমন অতিবেগুনি রশ্মি, দূষণ ও টক্সিন দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে ত্বকের কোষগুলোকে রক্ষা করতে পারে। তিলের তেলে বেশ কয়েকটি ফেনোলিক যৌগও রয়েছে, যা অ্যান্টি–অক্সিডেন্ট ও অ্যান্টি–ইনফ্ল্যামেটরি উপাদান হিসেবে কাজ করে। এতে বেশ কিছু প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডও রয়েছে। এই অ্যাসিডগুলো ত্বককে কোমল, মসৃণ ও হাইড্রেট রাখতে সহায়তা করে।

শুষ্ক ত্বকের যত্নে

তিলের তেল একটি অসাধারণ ময়েশ্চারাইজার। রোজ এই তেল ব্যবহারে ত্বক নরম, মসৃণ ও উজ্জ্বল হয়ে ওঠে। লিনোলিক অ্যাসিড ও অন্যান্য ফ্যাটি অ্যাসিডের শক্তিশালী সংমিশ্রণের কারণেই এটি শুষ্ক ত্বকের জন্য সেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার হয়ে উঠতে পারে। অন্যান্য ত্বকের অধিকারীরাও এই তেল রূপচর্চার একদম শেষ ধাপে ‘ফেস অয়েল’ হিসেবে ব্যবহার করতে পারেন। কারণ, তিলের তেল আর্দ্রতা আটকে ত্বকের ওপরে একটি পাতলা প্রতিরক্ষামূলক স্তর তৈরি করতে পারে।

 

ত্বকের বুড়িয়ে যাওয়া রোধে

ভিটামিন ই ছাড়া তিলের তেলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি–অক্সিডেন্ট। আর ফ্যাটি অ্যাসিড তো আছেই। সব উপাদান একসঙ্গে মিলে ত্বককে বার্ধক্যের হাত থেকে রক্ষা করে। এ ছাড়া ত্বকের রোমকূপ ছোট রাখে। পাশাপাশি যদি ফাইন লাইনস বা বলিরেখা দেখা দেয়, তা কমাতেও কার্যকর ভূমিকা পালন করে।

ব্রণ নিরাময় ও প্রতিরোধে

তিলের তেলের অন্যতম বড় গুণ হলো এর নন–কমেডোজেনিক বৈশিষ্ট্য। নন–কমেডোজেনিক উপাদান ত্বকের রোমকূপকে বন্ধ করে না। রোমকূপ বন্ধ হলে সেখান থেকে হোয়াইটহেডস, ব্ল্যাকহেডস এমনকি ব্রণও হতে পারে। তিলের তেলে থাকা অ্যান্টি–ইনফ্ল্যামেটরি, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ব্রণ নিরাময় করতে সহায়তা করে।

পিগমেন্টেশন বা দাগছোপ দূর করে

ত্বকে নানা কারণে পিগমেন্টেশন বা দাগছোপ দেখা দিতে পারে। তিলের তেলে থাকা ভিটামিন ও অ্যান্টি–অক্সিডেন্ট এই পিগমেন্টেশন বা দাগছোপ দূর করার ক্ষমতা রাখে। ত্বকের রোদে পোড়া ভাব বা ট্যানও কমাতে পারে এই তেল।

চর্মরোগ উপশমে

যাঁদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তাঁদের ত্বকে একজিমা, সোরাইসিস, ফুসকুড়ি, লালচে ভাব হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ত্বকের এ ধরনের সমস্যায় তিলের তেল ব্যবহারে বেশ ভালো উপকার পাওয়া যায়। কারণ, এতে থাকা ভিটামিন ই ও বি ত্বকের এই সমস্যাগুলো নিরাময় করতে পারে।

ব্যবহারের নিয়ম

শুষ্ক ত্বকের অধিকারীরা ময়েশ্চারাইজারের সঙ্গে দুই ফোঁটা তিলের তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন। যাঁদের ত্বক মিশ্র ও তৈলাক্ত, তাঁদের এই আবহাওয়ায় ময়েশ্চারাইজার ব্যবহার না করলেও চলবে। এর বদলে তিলের তেল ব্যবহার করা যায়।

ছবি: হাল ফ্যাশন ও পেকজেলসডটকম

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

0
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কেজি ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২১ নভেম্বর)...

পাগলা মসজিদের দানের অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়

0
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুললেই পাওয়া যায় কোটি কোটি টাকা। কখনো কয়েক বস্তা, কখনো আবার কয়েক ডজন বস্তায় ভরে আসে মানুষের দান করা...

ইরানে হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স

0
ইরানে সামরিক হামলার সিদ্ধান্তকে সমর্থন করতেন কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বরং তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র...

এনটিআরসিএর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ, শিক্ষক নিয়োগে কমিটির পক্ষে সেলিম ভূঁইয়া

0
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়ার পক্ষে মত...

চাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, মহাকাশে খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনা

0
মহাকাশে দীর্ঘমেয়াদি অভিযান ও ভবিষ্যতে চাঁদে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনায় খাদ্য উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমবারের মতো চাঁদের মাটির আদলে তৈরি কৃত্রিম মাটিতে...