24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৮৬ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৮৬ জন।

রোববার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭, ঢাকা উত্তর সিটিতে ১০৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৩০, খুলনা বিভাগে ৩৯ জন রয়েছেন। এ ছাড়াও রাজশাহী বিভাগে তিনজন এবং রংপুর বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৪৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৯৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৯ হাজার ৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৭ জনের। এ ছাড়াও গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ২৩৪ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বিশ্ব শিশু দিবস আজ: যুদ্ধ-সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫ কোটি শিশু

0
যুদ্ধ, সংঘাত ও সহিংসতার কারণে বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ৮৮ লাখ শিশু বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে। ঘরবাড়ি হারিয়ে এসব শিশুর অনেকেই আশ্রয় নিয়েছে...

দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌আকভান, যেসব জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

0
ভারতের ওডিশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ওডিশার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে। শক্তি কিছুটা কমিয়ে...

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন আজ তারেক রহমানের

0
একসময় ছিলেন বিরোধী দলের রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। পেরিয়েছেন কারাবাস, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ নির্বাসিত জীবন। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব। অবশেষে দীর্ঘ ১৭...

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

0
রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং গণহত্যা...

এক ফোঁটা রক্ত, ৯০০ কোটি ডলারের প্রতারণা

0
মাত্র এক ফোঁটা রক্ত দিয়েই শনাক্ত করা যাবে শরীরের শত শত রোগ ও স্বাস্থ্যগত সমস্যা। লাগবে না প্রচলিত পদ্ধতির মতো একাধিক পরীক্ষার জন্য বড়...