23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২১, ২০২৬

মনের যত্ন

তাঁর ঠোঁটের নিচের তিলটা বড়ই দুঃখী
দুঃখই কি আরো বেশি সুন্দর করেছে তাকে?
তাঁর চোখে অল্প অল্প হাসি
সে সারাদিনই ব্যাস্ত টুকিটাকি -সংসারের কাজে
চোখের যত্ন সে করে কি? কাজল টানে,তুলিতে?
আয়নাতে একটু দেখে কি নেয়?
দু’কাঁধ ছোঁয়ানো খোলা চুল
ঘাড় একপাশে এলিয়ে নিয়েই সে-
একটু ফিক করে হাসে, কি আয়নাকে?
সে সারাদিনই ব্যাস্ত- সংসারের কাজে
তাঁর ফাঁকেই ফাঁকেই সে পড়তেও ভালোবাসে
সে খুব তাড়াতাড়িতে উত্তরও’ লেখে-
“প্লিজ, কিছু মনে করবেন’না, খুব ব্যাস্ত আসলে
একটু সময় পেলেই পড়বো, লেখাটা, কেমন!”
সে সারাদিনই ছুটাছুটি নানান কাজে
চেম্বার,তাঁর ক্লায়েন্ট, ডায়েট চার্ট প্রিপারেশন
সবাই এসে, তাঁর ওই হাসি চোখেই, উত্তর খোঁজে
হতে চায় তাঁরই মতো, সৌন্দর্যের মাপকাঠিতে
সে ব্যাস্ত তাঁদের উত্তর দিতে
তাঁর টানটান কাজল চোখে , কি জন্মকাজল- আছে?
তাঁর ঠোঁটের নিচের তিলটা কিন্তু বড়ই দুঃখী
ঠোঁটকে ছুঁতে না পারার অভিমানই
আরো সুন্দর করে তুলেছে তাকে
সে সারাদিনই ব্যাস্ত
কিন্তু সে হারিয়ে যায়
সে হারিয়ে যায়, লেখায় ডুবে বিকেলের তিস্তাতে-
জলের উপর ঝুঁকে পড়েছে শ্রাবন সন্ধ্যা-আকাশ,
উড়ন্ত পরিযায়ীর মতো যায় ভেসে সময়
সে হারিয়ে যায়
লাভার পাহাড়ের ওই কালো মেঘটার তলে গিয়ে
সে হারিয়ে যায় চা-বাগানের সবুজ গন্ধটা’তে,
সে সারাদিনই ব্যাস্ত নানান কাজে
তবুও সে হারায় নিজেকে, একায়
গভীর কোনো এক, একায়
যে একায়, আর কেউ যেতে পারেনা সঙ্গে
তাঁর সঙ্গে তখন শুধুই সে,
মন আর সে , হাত ধরাধরিতে, দুজনে
মনের যত্নও তো নিতে হবে তাকে!
তাঁর ঠোঁটের কোণে রাখা হাসিটাও বড়ই, মায়াবী –
সারল্য দিয়েই শান্ত-স্তব্ধ করে রাখে কারুর দুঃখকে
নীলাভ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

সশস্ত্র বাহিনী দিবসের বাণীতে জিয়াউর রহমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক...

ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে এক যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে

0
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফাং ওয়েনজুন নামে এক যুবক। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারকে জীবনসঙ্গী করার উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম...

ঢাকাসহ দেশের ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস

0
ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

আজ সশস্ত্র বাহিনী দিবস: প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ

0
একসময় যুদ্ধের ময়দানে বিজয় নির্ধারিত হতো সৈন্যসংখ্যা, অস্ত্রের শক্তি, গোলাবারুদ ও সামরিক কৌশলের ওপর। সময়ের সঙ্গে বদলে গেছে সেই সমীকরণ। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ঝাঁক,...

স্থগিত হলো তাকি উসমানির বাংলাদেশ সফর

0
পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাঁর...