32.4 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীতের আমেজ বাড়বে নভেম্বরের তৃতীয় সপ্তাহে

সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর বদলে যায় রাজধানী ঢাকার আবহাওয়া। আকাশে কালো মেঘ জমে, সঙ্গে বইতে থাকে শীতল বাতাস। সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিও হয়। আবহাওয়ার এমন পরিবর্তনের মধ্যে প্রশ্ন উঠেছে, দেশে শীত নামবে কবে?

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। বিশেষ করে ১০ ও ১১ নভেম্বর দেশের একাধিক বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রায় কিছুটা পরিবর্তন এলেও এখনই দেশজুড়ে শীতের তীব্রতা বাড়ার ইঙ্গিত নেই।

তবে শীতের আগমনী বার্তা মিলতে শুরু করেছে দেশের উত্তরাঞ্চলে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, উত্তরবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করেছে। বর্তমানে ওই অঞ্চলের কয়েকটি স্থানে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শীতের আবহ অনুভূত হতে শুরু করে।

তিনি আরও জানান, আগামী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ১৮ নভেম্বরের পর, অর্থাৎ নভেম্বরের তৃতীয় সপ্তাহে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সোমবারের বুলেটিন অনুযায়ী, ওই দিন সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলের অন্যান্য জেলাতেও তাপমাত্রা তুলনামূলক কম ছিল।

নীলফামারীর ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরে ১৯ দশমিক ৩, কুড়িগ্রামের রাজারহাটে ১৯ দশমিক ৪, সৈয়দপুরে ১৯ দশমিক ৮ এবং রংপুরে ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সব মিলিয়ে নভেম্বরের মাঝামাঝি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে পারে। তবে ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় শীতের তীব্রতা কখন বাড়বে, তা নির্ভর করবে পরবর্তী সময়ে তাপমাত্রা ও আবহাওয়ার গতিপ্রকৃতির ওপর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল

0
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যে বড় আকারের ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করেছে গুগল। প্রকল্পটিতে প্রায় ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগের...

৩৯.১ ইঞ্চির স্ক্রিন ও ৪৯০ হর্সপাওয়ার, নতুন মার্সিডিজ জিএলসি ইভি

0
ভারতের বাজারে নতুন বৈদ্যুতিক এসইউভি জিএলসি ইলেকট্রিক লঞ্চ করেছে মার্সিডিজ-বেঞ্জ। ৭৮ লাখ ৫০ হাজার রুপি এক্স-শোরুম দামের গাড়িটিতে রয়েছে ৯৪ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, ডুয়াল মোটর...

ভর্তি-সংক্রান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই নেবে: ইউজিসি

0
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আইন ও বিধি অনুযায়ী নিজেরাই নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম...

রিয়াদে আকাশপথে হামলার শঙ্কা, বাসিন্দাদের সতর্ক করল সৌদি কর্তৃপক্ষ

0
সৌদি আরবের রাজধানী রিয়াদে আকাশপথে হামলার আশঙ্কায় বাসিন্দাদের সাময়িক সতর্কবার্তা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (৯ নভেম্বর) জারি করা এ সতর্কবার্তায় বাসিন্দাদের শান্ত থাকতে এবং...

কুষ্টিয়ায় বাড়ির সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

0
কুষ্টিয়ায় বাড়ির সামনে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ইমন নামের এক স্কুলছাত্রের বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানা পাড়ায় কিসেন্ট ক্লাবের...