28.7 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ১২ ডিসেম্বর, জেনে নিন ইউনিটভিত্তিক যোগ্যতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর থেকে ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা শুরু হবে। ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।

প্রকাশিত ভর্তি সূচি অনুযায়ী, ১২ ডিসেম্বর (শনিবার) বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৯ ডিসেম্বর (শনিবার) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৬ ডিসেম্বর (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ইউনিটভিত্তিক যোগ্যতা ও নম্বর বণ্টন : কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মানবিক শাখার শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদেরও একই যোগ্যতা প্রয়োজন। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। এ ইউনিটে বাংলা ৩৫, ইংরেজি ৩৫ এবং সাধারণ জ্ঞান ৩০ নম্বরের পরীক্ষা হবে।

বিজ্ঞান ইউনিটে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৭.৫০ প্রয়োজন। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য বিষয়ভিত্তিক নম্বর বণ্টন বিজ্ঞপ্তিতে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।

ব্যবসায় শিক্ষা ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। মানবিক শাখার শিক্ষার্থীদেরও একই যোগ্যতা প্রয়োজন। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। এ ইউনিটে বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন বা ব্যাংকিং বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার পদ্ধতি: তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষায় এমসিকিউ ও লিখিত—দুই পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার পূর্ণমান ১০০। সময় ১ ঘণ্টা ৩০ মিনিট; এর মধ্যে এমসিকিউ ও লিখিত অংশের জন্য ৪৫ মিনিট করে বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাস নম্বর ৪০।

আবেদন যেভাবে: আগ্রহী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১১ নভেম্বর এবং শেষ হবে ২৫ নভেম্বর ২০২৬।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ইউরোপজুড়ে একাধিক যাত্রীবাহী বিমানে আবার বোমা হামলার হুমকি

0
ইউরোপের বিভিন্ন দেশে একাধিক যাত্রীবাহী বিমানে আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অন্তত ১০টি...

সৌদির সঙ্গে যুদ্ধ বন্ধে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা দাবি হুথিদের

0
সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার বা প্রায় ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা।...

শিশুর প্রকৃত শিখন নিশ্চিতে নতুন পরিকল্পনা, প্রাথমিক শিক্ষায় যেসব পরিবর্তন আনছে সরকার

0
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শুধু বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কিংবা শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করাই যথেষ্ট নয়। প্রতিটি শিশু বিদ্যালয়ে এসে কী শিখছে, তার মৌলিক শিক্ষার ভিত্তি...

ঢাকায় ই-রিকশা চলবে চার জোনে, নির্ধারণ হবে সংখ্যা

0
রাজধানীতে ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকাকে চারটি জোনে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি জোনে কতটি ই-রিকশা চলাচল করতে...

ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চালু ১৯ নভেম্বর, সময়সূচি প্রকাশ

0
ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে নতুন এক জোড়া আন্তনগর ট্রেন চালু হচ্ছে। নতুন ট্রেন দুটির নাম ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।...