28.7 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

শেকৃবি ভিসিকে ১০ মিনিটের সময় দিলেন শিক্ষার্থীরা, এরপর কী হবে?

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল লতিফকে ১০ মিনিটের সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষের সামনে গিয়ে তাঁরা এ আলটিমেটাম দেন।

জানা গেছে, কয়েকজন শিক্ষার্থী উপাচার্যের কক্ষে প্রবেশ করে তাঁকে ১০ মিনিটের সময়সীমা দেন। এ সময় কক্ষে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও অন্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বলেন, ‘আমরা এখানে বসার জন্য আসিনি। আমরা আসছি স্যারকে ইনফর্ম করেন। ১০ মিনিটের মধ্যে স্যার যেন নিচে নামেন।’

শেকৃবিতে বিশ্ববিদ্যালয়ের পুরোনো গবেষণা মাঠ পুনরুদ্ধারের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। মাঠটিতে নতুন সচিবালয় স্থাপনের সরকারি পরিকল্পনার প্রতিবাদে তাঁরা বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তাঁদের দাবি, মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দিয়ে কৃষি গবেষণা, ব্যবহারিক শিক্ষা ও শিক্ষার্থীদের কাজে ব্যবহারের উপযোগী করতে হবে।

আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা এর আগে বাণিজ্য মেলার মাঠে নির্মিত অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন এবং কয়েক দফায় সড়ক অবরোধ করেন।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। মাঠটি বিশ্ববিদ্যালয়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

সৌদির সঙ্গে যুদ্ধ বন্ধে ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা দাবি হুথিদের

0
সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাত বন্ধে ৫১ বিলিয়ন ডলার বা প্রায় ৬ লাখ ৩৫ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা।...

শিশুর প্রকৃত শিখন নিশ্চিতে নতুন পরিকল্পনা, প্রাথমিক শিক্ষায় যেসব পরিবর্তন আনছে সরকার

0
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শুধু বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কিংবা শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করাই যথেষ্ট নয়। প্রতিটি শিশু বিদ্যালয়ে এসে কী শিখছে, তার মৌলিক শিক্ষার ভিত্তি...

ঢাকায় ই-রিকশা চলবে চার জোনে, নির্ধারণ হবে সংখ্যা

0
রাজধানীতে ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকাকে চারটি জোনে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি জোনে কতটি ই-রিকশা চলাচল করতে...

ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেন চালু ১৯ নভেম্বর, সময়সূচি প্রকাশ

0
ঢাকা-পাবনা রুটে আগামী ১৯ নভেম্বর থেকে নতুন এক জোড়া আন্তনগর ট্রেন চালু হচ্ছে। নতুন ট্রেন দুটির নাম ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৭২ নম্বরের এমসিকিউ, কোন বিষয়ে কত নম্বর?

0
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষায় ৭২ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান শূন্য দশমিক ৭৫ নম্বর এবং প্রতিটি...