21 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

তাহিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির দুই ছেলে জেল হাজতে

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি আবুল হোসেন খানের দুই ছেলে আবুল কালাম খাঁন (৪৫) ও আবুল হাসনাত কাজলকে (২৮) জেল হাজতে পাঠিয়েছেন আদালত। গত শুক্রবার দুপুরের পর তাঁদের ধর্মপাশা আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাঁদের জেল হাজতে পাঠান বলে মধ্যনগর থানার ওসি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার মধ্যরাতে তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাটা গ্রামে আবুল হোসেনের বাড়ি থেকে প্রথমে আবুল কালাম খাঁনকে গ্রেপ্তার করা হয়। পরে আবুল হাসনাত কাজলকেও গ্রেপ্তার করে পুলিশ। আবুল কালাম যুবলীগের এবং আবুল হাসনাত ছাত্রলীগের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

মধ্যনগর থানার ওসি একেএম শাহাব উদ্দিন শাহীন জানান, তাহিরপুর ও মধ্যনগর থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত ২৮ আগস্ট দুই থানার সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিল করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ জানান, বুধবার রাতে সীমান্তবর্তী এলাকার বালিয়াঘাটা থেকে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এই দুজনকে গ্রেপ্তার করা হলেও থানায় ফিরতে বৃহস্পতিবার বিকেল হয়ে যায়। তাঁরা মধ্যনগর থানায় দায়ের করা একটি মিছিলের মামলায় গ্রেপ্তার হওয়ায় শুক্রবার তাঁদের সেখানে পাঠানো হয়।

স্থানীয় লোকজন জানান, বুধবার গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়নি; শুক্রবার মধ্যনগর থানায় পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, আবুল হোসেন খান ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জে প্রতিবাদী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি। তিনি বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। গ্রেপ্তারের রাতে তিনি বাড়িতে না থাকায় পুলিশ তাঁকে পায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

কাহারোলে আগাম আলুর গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

0
গত বছরের আলু চাষে লোকসান, সার সংকটসহ নানা প্রতিকূলতা পেছনে ফেলে নতুন আশায় আগাম আলুর আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের কাহারোল...

কোচ আনচেলত্তিকে সরাসরি দেশ ছাড়তে বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি

0
ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে এবার প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন দেশটির ফুটবল কিংবদন্তি রোমারিও। ইতালিয়ান এই কোচকে সরাসরি ব্রাজিল ছেড়ে চলে যাওয়ার...

তিন জরুরি নোটিশসহ আজ বসছে সংসদের অধিবেশন

0
সাপ্তাহিক ছুটির পর আজ রোববার (১৫ নভেম্বর) আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। বিকেল ৪টা ১৫ মিনিটে জাতীয় সংসদ ভবনে অধিবেশনের বৈঠক শুরু...

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ

0
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৪৯ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৬) রাতে জেলার শিবগঞ্জ উপজেলার...

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাড়ে ৪ লাখ সেনা নিহতের দাবি

0
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্তত ৪ লাখ ৫০ হাজার নাগরিক নিহত হয়েছেন, যাঁদের অধিকাংশই দেশটির সামরিক বাহিনীর সদস্য বলে দাবি করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান...