27 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

নোবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন সদস্য ঢাবি অধ্যাপক মোর্শেদ হাসান খান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের নতুন সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে আগামী তিন বছরের জন্য এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে আগের মনোনীত সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের অবশিষ্ট মেয়াদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ছ) ও ১৮(৪) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে তিন বছরের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের ৩০ ডিসেম্বরের এক স্মারকে মনোনীত অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের অবশিষ্ট মেয়াদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

নতুন এ মনোনয়নে সন্তোষ প্রকাশ করেছেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। তিনি বলেন, ‘অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হওয়ায় আমি আনন্দিত এবং তাঁকে স্বাগত জানাই। তাঁর দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। তাঁর অন্তর্ভুক্তিতে রিজেন্ট বোর্ডের কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করি। আমি তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’

অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গণশিক্ষাবিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি বিএনপি মিডিয়া সেলের সদস্য, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

লেকট্রিক গাড়ি কেনার আগে যে ১০টি বিষয় জানা জরুরি

0
জ্বালানির ক্রমবর্ধমান খরচের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক গাড়ি বা বৈদ্যুতিক যান। বাংলাদেশেও পরিবেশবান্ধব এই প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। তবে ইলেকট্রিক গাড়ি...

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু

0
কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীন ব্যাংক কর্মকর্তা ফেরদৌস(৪৮) আলীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় গরু...

শীত আসতেই বাড়ে নিউমোনিয়ার শঙ্কা, সুরক্ষায় কী করবেন?

0
শীত এলেই শিশু ও বয়স্কদের মধ্যে বাড়ে নিউমোনিয়ার ঝুঁকি। ফুসফুসের প্রদাহজনিত এ রোগে আক্রান্ত হলে শ্বাস নিতে সমস্যা হয়। গুরুতর অবস্থায় এমনকি জীবনহানির আশঙ্কাও...

প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে?

0
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হতে যাচ্ছে। চলতি আসরের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে এই প্রযুক্তির সুবিধা...

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

0
সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ১৪...