27 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

মক্কা অঞ্চলে দুই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, বাড়ছে উদ্বেগ

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভূপাতিত করেছে মক্কা অঞ্চল লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার দুটি স্থানে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) এ ঘটনা ঘটে। সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়ে যাওয়ার মধ্যেই নতুন করে এই ঘটনা ঘটল।

বৃহস্পতিবার সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে সাবুহা গ্রামে এবং ওয়াদি আল-মাগামাস এলাকায়। সাবুহা গ্রাম পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ওয়াদি আল-মাগামাস প্রায় ২১ কিলোমিটার পূর্বে অবস্থিত।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, মক্কা অঞ্চল লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো শনাক্ত করে মাঝ আকাশেই ভূপাতিত ও ধ্বংস করে। তবে ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পড়ে।

বৃহস্পতিবার ভোরে দেওয়া এক বিবৃতিতে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানায়। তাদের ভাষ্য, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং হুথি গোষ্ঠীর বিপজ্জনক কর্মকাণ্ডের প্রতিফলন।

তবে মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অতীতেও অস্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। তাদের দাবি, সৌদি আরবের পবিত্র দুই শহরকে লক্ষ্য করে তারা কোনো অভিযান চালায় না; বরং দেশটির অন্যান্য অঞ্চলের সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করে। সর্বশেষ ঘটনার বিষয়ে গোষ্ঠীটি এখনো কোনো মন্তব্য করেনি।

সৌদি আরব ও হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে হামলা-পাল্টা হামলা বেড়েছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর দীর্ঘ সময় সংঘাতের তীব্রতা কম থাকলেও চলতি বছর আবারও হামলা শুরু হয়েছে। হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সৌদি আরবও ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে।

সূত্র: রয়টার্স, মিডল ইস্ট মনিটর

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রথমবারের মতো সাফে ভিএআর, ব্যবহার শুরু কখন থেকে?

0
সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হতে যাচ্ছে। চলতি আসরের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে এই প্রযুক্তির সুবিধা...

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

0
সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ১৪...

শীতেও ত্বক থাকবে কোমল ও আর্দ্র, প্রতিদিনের যত্নে ১০ পরামর্শ

0
শীত এলেই অনেকের ত্বকে দেখা দেয় শুষ্কতা, চুলকানি, টানটান ভাব কিংবা খসখসে ভাব। কারও কারও ত্বক এতটাই শুষ্ক হয়ে যায় যে ফেটে যাওয়ার পাশাপাশি...

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, ভোগান্তিতে নাগরিকরা

0
সফটওয়্যার জটিলতায় প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে আছে। এতে বিভিন্ন সেবা নিতে ভোগান্তিতে পড়ছেন সংশ্লিষ্ট নাগরিকেরা। কবে নাগাদ এ সমস্যার...

পরিবার নিয়ে চলার জন্য টাইসর, রুমিয়ন নাকি ইনোভা ক্রিস্টা কোন টয়োটা গাড়ি সেরা?

0
গাড়ির বাজারে টয়োটার জনপ্রিয়তা দীর্ঘদিনের। ব্যক্তিগত ব্যবহার থেকে শুরু করে বড় পরিবারের যাতায়াত—বিভিন্ন প্রয়োজনের কথা বিবেচনায় রেখে একাধিক মডেল বিক্রি করছে জাপানি নির্মাতা প্রতিষ্ঠানটি।...