25 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

নোবিপ্রবি শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে অটোরিকশাচালক পুলিশের হাতে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে অশালীন কথাবার্তা ও ইভটিজিংয়ের অভিযোগে এক অটোরিকশাচালককে শনাক্ত করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে শনাক্তের পর জিজ্ঞাসাবাদ করেন। এ সময় অভিযুক্ত চালক নিজের আচরণকে ভুল স্বীকার করে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে ক্ষমা চান।

নোবিপ্রবি শাখা ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম হাসানের নেতৃত্বে ঘটনার দিন থেকেই অভিযুক্ত চালককে শনাক্তের চেষ্টা শুরু হয়। এ কাজে চৌমুহনীর স্থানীয় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহযোগিতা করেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

জাহিদুল ইসলাম হাসানের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের এক নারী শিক্ষার্থী সেনবাগ থেকে ক্যাম্পাসে আসার পথে অটোরিকশাচালকের অশালীন মন্তব্য ও ইভটিজিংয়ের শিকার হন। পরে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপে বিষয়টি জানালে তা ছাত্রদলের কর্মীদের নজরে আসে। এরপর অভিযুক্ত চালককে শনাক্তের চেষ্টা চালানো হয়।

ভিডিওতে অভিযুক্ত ব্যক্তি নিজের নাম মোরশেদ আলম বলে পরিচয় দেন। তাঁকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে নিজের আচরণকে ভুল বলে স্বীকার করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলেও জানান। একপর্যায়ে তাঁকে ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে ক্ষমা চাইতে বলা হলে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

ভিডিও বার্তায় জাহিদুল ইসলাম হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করতে তাঁরা কাজ শুরু করেন। স্থানীয় বিএনপি, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় তাঁকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর আচরণ করা হয়নি। প্রচলিত আইন অনুযায়ী তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইন অনুযায়ী নেওয়া হবে।

জাহিদুল ইসলাম হাসান বলেন, ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীর সঙ্গে অন্যায় হলে ছাত্রদল তার বিরুদ্ধে অবস্থান নেবে। অন্যায়কারীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তে সহযোগিতার জন্য বিএনপি ও ছাত্রদলের সংশ্লিষ্ট নেতাকর্মীদের ধন্যবাদও জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

কক্সবাজারের হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক

0
কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের কক্স অ্যাম্বাসেডর হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত...

উল্টো পথে বাইক চালালে জরিমানা কত টাকা?

0
বাংলাদেশের সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী নির্ধারিত অভিমুখের বিপরীত দিক থেকে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ। আইনের ৪৯ ধারার এই বিধান লঙ্ঘন করলে ৯২(১) ধারায় সর্বোচ্চ...

আগামীকাল যেসব এলাকায় সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

0
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শুক্রবার রংপুরের বেশ কয়েকটি এলাকায় দুই দফায় মোট সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)...

মোবাইল সিম সচল রাখতে কতদিন পরপর রিচার্জ করা প্রয়োজন?

0
আপনার মোবাইল ফোনে হয়তো একাধিক সিম ব্যবহার করেন। কোনোটি নিয়মিত ব্যবহার করেন, আবার কোনোটি রাখা থাকে জরুরি প্রয়োজনে। কিন্তু দীর্ঘদিন সিমে রিচার্জ না করলে...

সৌদিতে ব্রিটিশ নাগরিকদের সতর্কতা, মানতে হবে ৩ নির্দেশনা

0
সৌদি আরবে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে দেশটিতে অবস্থিত যুক্তরাজ্যের কূটনৈতিক মিশন। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে নাগরিকদের তিনটি...