23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২২, ২০২৬

প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কথা বলেননি : প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম। ছবি : ভিডিও থেকে নেওয়া

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরই হবে এমন কথা বলেননি বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, ভালো-মন্দ না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। পুরো বিষয়টি ক্লিয়ার করা হয়েছে, চার বছরের কথা বলা হয়নি। চার বছর রেফারেন্স আসছে যে কারও কারও ডিমান্ড ছিল পার্লামেন্টের মেয়াদ চার বছর হোক। সেই আলোকে একটা সরকারের ক্ষেত্রে এই কথা আসছে। অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এটা বলা হয়নি।

আজ সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, ‘পুরো বিষয়টা ক্লিয়ার করতে হবে। পুরো ইন্টারভিউটা আপনারা (গণমাধ্যমকর্মী) ভালোভাবে শুনেন। ইন্টারভিউতে তিনি (প্রধান উপদেষ্টা) কী বলেছেন? সংবিধান নিয়ে অনেক আলোচনা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে পার্লামেন্টের ডিউরেশন চার বছরে আনা হোক। এই পরিপ্রেক্ষিতে তিনি কথাটা বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি এটা বলেননি।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

0
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কেজি ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২১ নভেম্বর)...

পাগলা মসজিদের দানের অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়

0
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুললেই পাওয়া যায় কোটি কোটি টাকা। কখনো কয়েক বস্তা, কখনো আবার কয়েক ডজন বস্তায় ভরে আসে মানুষের দান করা...

ইরানে হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স

0
ইরানে সামরিক হামলার সিদ্ধান্তকে সমর্থন করতেন কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বরং তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র...

এনটিআরসিএর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ, শিক্ষক নিয়োগে কমিটির পক্ষে সেলিম ভূঁইয়া

0
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়ার পক্ষে মত...

চাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, মহাকাশে খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনা

0
মহাকাশে দীর্ঘমেয়াদি অভিযান ও ভবিষ্যতে চাঁদে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনায় খাদ্য উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমবারের মতো চাঁদের মাটির আদলে তৈরি কৃত্রিম মাটিতে...