24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

প্রলোভন দেখিয়ে আফ্রিকানদের যুদ্ধে যেতে বাধ্য করছে ইসরায়েল

ইসরায়েলে বৈধ অভিবাসনের প্রলোভন দেখিয়ে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হচ্ছে আফ্রিকান আশ্রয়প্রার্থীদের। তেলআবিবের গণমাধ্যম হারেৎজ-এর প্রতিবেদনে সামনে এলো এমন চাঞ্চল্যকর তথ্য। ঠিক কীভাবে কোন প্রক্রিয়ায় তাদের নিয়োগ হয় সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবে কর্তৃপক্ষের দাবি, সংগঠিত পদ্ধতিতেই চলছে এ প্রকল্প। যদিও এখনও কোনো আশ্রয়প্রার্থী আফ্রিকানকে বৈধ কাগজপত্র দেয়া হয়নি- এমন তথ্যও উঠে এসেছে হারেৎজের প্রতিবেদনে।

দুই সপ্তাহ চলবে ট্রেনিং। তারপর ইসরায়েলি সেনাদের সাথে যুদ্ধের ময়দানে নামতে হবে লড়াইয়ে। তাহলেই মিলবে ইসরায়েলে বসবাসের অনুমতি। আশ্রয়প্রার্থী আফ্রিকানদের এমন প্রস্তাব দিয়েছে তেলআবিব।

তবে ঠিক কোন প্রক্রিয়ায় কীভাবে নিয়োগ হয় এসব আশ্রয়প্রার্থীর তা জানানো হয়নি প্রতিবেদনে। বলা হয় বিষয়টি কনফিডেনশিয়াল; তাই গোপন রাখতে চায় সেনাবাহিনী। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইন উপদেষ্টাদের নির্দেশনায় সংগঠিত পদ্ধতিতে পরিচালিত হচ্ছে বিশেষ এ প্রকল্প- দাবি কর্মকর্তাদের।

হারেৎজকে দেয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক আশ্রয়প্রার্থী জানান, যুদ্ধে যেতে রাজি হলে অস্থায়ী পরিচয়পত্রের একটি কপি জমা দিতে বলেন ইসরায়েলি কর্মকর্তারা। ২ সপ্তাহের সামরিক প্রশিক্ষণ শেষে যুদ্ধের ময়দানে নামতে হয় সেনাদের সাথে। আর এরপরই মিলবে দেশটিতে বসবাসের সরকারি মর্যাদা-দেয়া হয় এমন আশ্বাস।

তবে হারেৎজ জানিয়েছে, এখন পর্যন্ত সেসব আশ্রয়প্রার্থী যুদ্ধে যোগ দিয়েছেন তাদের কেউই পায়নি বৈধ অভিবাসীর কাগজ। গণমাধ্যমটির জরিপ অনুসারে, ইসরায়েলে বসবাসের বৈধতা চাইছে প্রায় ৩০ হাজার আফ্রিকান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

0
রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং গণহত্যা...

এক ফোঁটা রক্ত, ৯০০ কোটি ডলারের প্রতারণা

0
মাত্র এক ফোঁটা রক্ত দিয়েই শনাক্ত করা যাবে শরীরের শত শত রোগ ও স্বাস্থ্যগত সমস্যা। লাগবে না প্রচলিত পদ্ধতির মতো একাধিক পরীক্ষার জন্য বড়...

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন আহত ব্যক্তি নিজের ছেলে

0
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, গুরুতর আহত ব্যক্তি আর...

হরমুজ ও ইরান ইস্যুতে চীনের সঙ্গে অভিন্ন স্বার্থের কথা বললেন ট্রাম্প

0
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে...

ইউনূসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকে আগুন, ভারতীয় গণমাধ্যমে নাশকতার খবর

0
আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ...