26 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

প্রশাসনের অবহেলায় লেক পরিষ্কারে ইবি শিক্ষার্থীদের উদ্যোগ

দীর্ঘদিন পরিচর্যার অভাবে কচুরিপানা ও ময়লায় ঢেকে যাওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘মীর মুগ্ধ সরোবর’ পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টা থেকে স্বেচ্ছাশ্রমে লেকটির পরিচ্ছন্নতার কাজ শুরু করেন চার শিক্ষার্থী। তাঁদের উদ্যোগে সরোবরের সৌন্দর্য ফিরিয়ে আনার পাশাপাশি স্থায়ী সংস্কারের দাবি উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক রহমানের পরিকল্পনা ও আহ্বানে চার শিক্ষার্থী এ উদ্যোগে অংশ নেন। দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা সরোবরের কচুরিপানা ও ময়লা-আবর্জনা সরাতে তাঁরা স্বেচ্ছায় কাজ শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ‘হাতিরঝিল’ হিসেবে পরিচিত মীর মুগ্ধ সরোবর শিক্ষার্থী ও দর্শনার্থীদের আড্ডা এবং বিনোদনের অন্যতম জায়গা। কিন্তু দীর্ঘদিনের অযত্ন ও অবহেলায় জায়গাটি তার সৌন্দর্য হারিয়েছে। পানিপ্রবাহ না থাকায় পুরো লেক কচুরিপানা ও শেওলায় ঢেকে গেছে। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশও নষ্ট হচ্ছে। তাঁদের অভিযোগ, বাজেট সংকটসহ বিভিন্ন কারণ দেখিয়ে প্রশাসন লেকের পরিচ্ছন্নতার কাজ বন্ধ রেখেছে। এ অবস্থায় সরোবরের সৌন্দর্য ফিরিয়ে আনতে তাঁরা নিজেরাই পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন।

উদ্যোগের বিষয়ে শিক্ষার্থী মানিক রহমান বলেন, ‘আমরা লেক পরিষ্কারের একটি স্থায়ী সমাধান চাই। কচুরিপানা তুলে ফেলার পর তা যেন আর জন্মাতে না পারে, সেই ব্যবস্থা করব। লেকের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন প্রজাতির পদ্মফুল লাগানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া লেকের সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থ অবকাঠামোগত কাজে ব্যয় করে দ্রুত কাজ সম্পন্ন করতে প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি।’

লেকটির স্থায়ী সংস্কার ও সৌন্দর্যবর্ধনে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—লেকটি স্থায়ীভাবে সংস্কার করা, দুই পাশের জঙ্গল নিয়মিত পরিষ্কার করে পরিকল্পিতভাবে ফুলের গাছ লাগানো, লাল পদ্ম ও শাপলা রোপণ করে সরোবরকে পদ্মবিলে রূপ দেওয়া, শিক্ষার্থীদের বিনোদনের জন্য নিরাপদ নৌকার ব্যবস্থা করা এবং কচুরিপানা ও আগাছা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধান নিশ্চিত করা।

এ ছাড়া লেকের আশপাশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে সরোবরটির হারানো সৌন্দর্য ফিরিয়ে আনবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

আগামীকাল উরুগুয়ের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, কখন শুরু হবে লড়াই?

0
দক্ষিণ আমেরিকার ফুটবলে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার আরেকটি অধ্যায়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। আগামীকাল ১৪ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস এইরেসের বিখ্যাত লা...

১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, লাগবে না জামানত

0
প্রান্তিক জনগোষ্ঠী ও স্বল্প আয়ের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় কৃষক,...

আগামী ৪৮ ঘণ্টা দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা দিল অধিদপ্তর

0
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস নেই। এ...

নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল, অভিভাবকদের বিরুদ্ধে মামলা ও জরিমানা

0
নওগাঁয় অপ্রাপ্তবয়স্ক কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ার ঘটনায় তাদের অভিভাবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে সংশ্লিষ্ট...

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

0
সামরিক বিমানে করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে সরাসরি কোনো জবাব দেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।...