32.4 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

ফোন নম্বর গোপন রাখতে হোয়াটসঅ্যাপে আসছে নতুন নিয়ন্ত্রণ

হোয়াটসঅ্যাপে ইউজারনেম ব্যবহারকারীদের জন্য ফোন নম্বরের গোপনীয়তা নিয়ন্ত্রণে নতুন সুবিধা চালুর প্রস্তুতি চলছে। নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন, ইউজারনেমের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে কারা তাঁদের ফোন নম্বর দেখতে পারবেন। এ জন্য রাখা হবে চারটি আলাদা গোপনীয়তা সেটিংস।

নতুন সুবিধায় ফোন নম্বর দৃশ্যমান রাখার ক্ষেত্রে ‘এভরিওয়ান’, ‘কনটাক্টস অনলি’, ‘কনটাক্টস একসেপ্ট সিলেক্টেড পিপল’ এবং ‘নোবডি’—এই চারটি বিকল্প থাকবে। অর্থাৎ ব্যবহারকারী চাইলে সবার জন্য নম্বর দৃশ্যমান রাখতে পারবেন, আবার শুধু পরিচিত ব্যক্তিদের জন্যও উন্মুক্ত রাখতে পারবেন। নির্দিষ্ট কয়েকজনকে বাদ দেওয়া কিংবা সবার কাছ থেকে নম্বর গোপন রাখার সুযোগও থাকবে।

প্রতিবেদন অনুযায়ী, ফিচারটি কেবল তাঁদের জন্য কার্যকর হবে, যাঁরা হোয়াটসঅ্যাপে ইউজারনেম তৈরি করেছেন। বর্তমানে ইউজারনেমের মাধ্যমে যোগাযোগ করলে অপর পক্ষের কাছে স্বয়ংক্রিয়ভাবে ফোন নম্বর গোপন থাকে। নতুন সেটিংস যুক্ত হলে এই গোপনীয়তা নিয়ন্ত্রণ আরও নমনীয় হবে।

নতুন ফিচারে ফোন নম্বর দৃশ্যমান রাখার ডিফল্ট সেটিংস হিসেবে ‘নোবডি’ বা ‘কেউ নয়’ বিকল্পটি রাখা হতে পারে। এর ফলে ব্যবহারকারী নিজে অনুমতি না দিলে অন্যরা তাঁর ফোন নম্বর দেখতে পারবেন না। তবে যাঁরা আগে থেকেই ওই ব্যবহারকারীর নম্বর নিজেদের মোবাইলের পরিচিতি তালিকায় সংরক্ষণ করে রেখেছেন, তাঁরা চ্যাট ও কলের সময় নম্বরটি দেখতে পারবেন।

অর্থাৎ নতুন সুবিধাটি মূলত ইউজারনেমের মাধ্যমে পরিচিত হওয়া নতুন যোগাযোগের ক্ষেত্রে ফোন নম্বরের গোপনীয়তা বাড়াবে। আগে থেকেই নম্বর সংরক্ষণ করা ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ একইভাবে কার্যকর হবে না।

ফিচারটি চালু হলে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের সময় নিজের ব্যক্তিগত নম্বর প্রকাশ না করেই হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ আরও বাড়বে। বিশেষ করে যাঁরা ব্যক্তিগত নম্বরের পরিবর্তে ইউজারনেমের মাধ্যমে যোগাযোগ করতে চান, তাঁদের জন্য এটি কার্যকর হতে পারে। তবে সুবিধাটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সূচি জানা যায়নি।

সূত্র: সামা টিভি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

৩৯.১ ইঞ্চির স্ক্রিন ও ৪৯০ হর্সপাওয়ার, নতুন মার্সিডিজ জিএলসি ইভি

0
ভারতের বাজারে নতুন বৈদ্যুতিক এসইউভি জিএলসি ইলেকট্রিক লঞ্চ করেছে মার্সিডিজ-বেঞ্জ। ৭৮ লাখ ৫০ হাজার রুপি এক্স-শোরুম দামের গাড়িটিতে রয়েছে ৯৪ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, ডুয়াল মোটর...

ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীতের আমেজ বাড়বে নভেম্বরের তৃতীয় সপ্তাহে

0
সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর বদলে যায় রাজধানী ঢাকার আবহাওয়া। আকাশে কালো মেঘ জমে, সঙ্গে বইতে থাকে শীতল বাতাস।...

ভর্তি-সংক্রান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই নেবে: ইউজিসি

0
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আইন ও বিধি অনুযায়ী নিজেরাই নেবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম...

রিয়াদে আকাশপথে হামলার শঙ্কা, বাসিন্দাদের সতর্ক করল সৌদি কর্তৃপক্ষ

0
সৌদি আরবের রাজধানী রিয়াদে আকাশপথে হামলার আশঙ্কায় বাসিন্দাদের সাময়িক সতর্কবার্তা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (৯ নভেম্বর) জারি করা এ সতর্কবার্তায় বাসিন্দাদের শান্ত থাকতে এবং...

কুষ্টিয়ায় বাড়ির সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

0
কুষ্টিয়ায় বাড়ির সামনে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে ইমন নামের এক স্কুলছাত্রের বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের থানা পাড়ায় কিসেন্ট ক্লাবের...