24 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিত করতে একাধিকবার তদন্ত, তথ্য যাচাই ও গণশুনানির ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে উপকারভোগী নির্বাচন ও অর্থ বিতরণের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি মো. শাহজাহান এমপির সভাপতিত্বে বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনসহ কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন অধিদপ্তর ও সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। এ সময় মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি, ফ্যামিলি কার্ড, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসন এবং এতিম ও অসহায় শিশুদের সুরক্ষা নিয়ে আলোচনা হয়।

ফ্যামিলি কার্ড নিয়ে আলোচনায় প্রকৃত উপকারভোগী শনাক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে প্রয়োজনে একাধিকবার তদন্ত ও তথ্য যাচাইয়ের পাশাপাশি গণশুনানির ব্যবস্থা রাখা হয়েছে।

বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনার নির্দেশনা দেওয়া হয়। যেসব প্রকল্প বাস্তবায়নে পিছিয়ে রয়েছে, সেগুলোর কাজ দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের নির্দেশ দিয়েছে কমিটি। সেবা প্রদানে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত করার সুপারিশও করা হয়েছে।

মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে সেবা কার্যক্রম আরও গতিশীল করতে জনবল সংকট ও প্রশাসনিক জটিলতা চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়। পাশাপাশি গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দিষ্ট সময়সীমাসহ কর্মপরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। পরবর্তী বৈঠকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করতে হবে।

বৈঠকে কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান এবং মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার

0
শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য আরও ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কিনবে সরকার। বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে...

বাসিজে বড় পরিবর্তনের বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

0
ইরানের আধাসামরিক বাহিনী বাসিজকে আরও আধুনিক ও কার্যকর করার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে ‘প্রত্যেক ইরানি হবে একজন বাসিজি’—এই...

মোটরসাইকেলের টায়ারে কত বাতাস রাখা উচিত? সামনে-পেছনের সঠিক চাপ জানুন

0
মোটরসাইকেলের টায়ারে কত বাতাস রাখা উচিত? সামনে-পেছনের সঠিক চাপ জানুন মোটরসাইকেল চালানোর সময় নিরাপত্তা, ভালো মাইলেজ ও আরামদায়ক যাত্রার জন্য টায়ারের সঠিক বাতাসের চাপ বজায়...

ডিসেম্বরে শুধু শীত আসবে, শেখ হাসিনা আসবেন না

0
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, আগামী মাসে বাংলাদেশে একমাত্র শীতই আসবে। শেখ হাসিনার দেশে...

তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি

0
ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি চাকরিজীবী পুরুষদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকার। সন্তান জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন...