24 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

বাসিজে বড় পরিবর্তনের বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের আধাসামরিক বাহিনী বাসিজকে আরও আধুনিক ও কার্যকর করার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে ‘প্রত্যেক ইরানি হবে একজন বাসিজি’—এই স্লোগান বাস্তবায়নে দীর্ঘমেয়াদি ও সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেওয়া এক বার্তায় এসব কথা বলেন মোজতবা খামেনি। দেশটির বার্তা সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে।

ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী বাসিজের কার্যক্রমে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। তাঁর মতে, ইরানি জনগণের জাগ্রত শক্তিকে কাজে লাগিয়ে সংগঠনটিকে আরও উন্নত ও আধুনিক রূপ দিতে হবে। পাশাপাশি বাসিজি সংস্কৃতি ও আদর্শের বিস্তার ঘটাতে হবে।

বার্তায় মোজতবা খামেনি বলেন, তৃতীয় পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় ইরানের জনগণের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে এবং দেশজুড়ে বাসিজি চেতনার যে বিস্তার ঘটেছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে সংগঠনটির নতুন করে পরিবর্তন ও পুনর্জাগরণ প্রয়োজন।

তিনি আরও বলেন, জনগণের ব্যাপক সক্ষমতাকে কাজে লাগিয়ে বাসিজকে শক্তিশালী করতে হবে। এ জন্য ‘প্রত্যেক ইরানি হবে একজন বাসিজি’ স্লোগান বাস্তবায়নে এখন থেকেই দীর্ঘমেয়াদি, দৃঢ় ও পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

বাসিজি চিন্তাধারার বিস্তারের বিষয়টিও নিজের বার্তায় তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, সামরিক বাহিনী, আইআরজিসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এই আদর্শ ছড়িয়ে পড়েছে।

মোজতবা খামেনির ভাষ্য, দায়িত্ব ও পদমর্যাদায় পার্থক্য থাকলেও এসব মানুষের মধ্যে বাসিজি আদর্শ ও জীবনধারার প্রতি অনুরাগ রয়েছে। অনেকেই সংগঠনটির আনুষ্ঠানিক সদস্য না হয়েও এর চিন্তাধারা ও আচরণ ধারণ করেন। জনগণের এই ব্যাপক সক্ষমতাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শীতার্তদের জন্য আরও ৪৬ কোটি টাকার কম্বল কিনবে সরকার

0
শীতার্ত, অসহায় ও দুর্যোগকবলিত মানুষের মধ্যে বিতরণের জন্য আরও ৪৬ কোটি ৬৬ লাখ ৪৯ হাজার ২৬৮ টাকার কম্বল কিনবে সরকার। বাংলাদেশ তাঁত বোর্ডের মাধ্যমে...

ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

0
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিত করতে একাধিকবার তদন্ত, তথ্য যাচাই ও গণশুনানির ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে...

মোটরসাইকেলের টায়ারে কত বাতাস রাখা উচিত? সামনে-পেছনের সঠিক চাপ জানুন

0
মোটরসাইকেলের টায়ারে কত বাতাস রাখা উচিত? সামনে-পেছনের সঠিক চাপ জানুন মোটরসাইকেল চালানোর সময় নিরাপত্তা, ভালো মাইলেজ ও আরামদায়ক যাত্রার জন্য টায়ারের সঠিক বাতাসের চাপ বজায়...

ডিসেম্বরে শুধু শীত আসবে, শেখ হাসিনা আসবেন না

0
ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেছেন, আগামী মাসে বাংলাদেশে একমাত্র শীতই আসবে। শেখ হাসিনার দেশে...

তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি

0
ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি চাকরিজীবী পুরুষদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকার। সন্তান জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন...