24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

বাংলাদেশের ব্যাটিং দেখে ভয় লাগছে পাপনের

নিজস্ব প্রতিবেদক :
জয়ের ব্যবধানকে মানদণ্ড ধরলে বলা যায়, বাংলাদেশ অতি সহজেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি জিতেছে। কিন্তু পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ করলে কি তা বলা যাবে? জিম্বাবুয়ের মতো একেবারে তলানিতে পড়ে থাকা দলের বিপক্ষে ১২৫ আর ১৩৯ রান তাড়া করে জিততে শান্তর দলকে যথাক্রমে ১৫.২ ওভার আর ১৮.৩ ওভার পর্যন্ত ব্যাট করতে হয়েছে। প্রথম দিন মাত্র ২ উইকেট হারিয়ে জিতে গেলেও পরের ম্যাচে ৪ উইকেট খোয়া গেছে টাইগারদের। বোলারা মোটামুটি উৎড়ে গেছেন। তবে ব্যাটারদের পারফরম্যান্সে মন ভরেনি কারো। লিটন-শান্তদের ব্যাটিং নিয়ে বেশ চিন্তিত টাইগার সমর্থকরা। সবার মনে একটাই শঙ্কা-জিম্বাবুয়ের এই অতি দুর্বল দলের বিপক্ষে যদি ব্যাটারদের এ অবস্থা হয়, তবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের মতো বোলিং আক্রমণ সামনে পড়লে কী হবে?

ভক্তদের মত নিজ দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। বরং বিসিবি প্রধান রীতিমত চিন্তিত। তার অনুভব, ‘সবচেয়ে বড় কথা হলো, টি-টোয়েন্টি খেলতে হলে এখন সাহস করেই খেলতে হবে। এখন আর রান হলো কি হলো না, ফর্ম আছে কি নাই; এসব চিন্তা করে লাভ নেই। এখন খেলতে হবে হাত খুলে। হাত খুলে না খেললে বড় রান করাটা কঠিন।’

পাপন যোগ করেন, ‘ব্যাটিংটা ভালো লাগে নাই। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। এইগুলো এখন কথা বলার বিষয়। দুটো ম্যাচ দেখেছি বোলিং কিন্তু ভালো করেছে। সাইফউদ্দিন এতদিন পর এসে যেভাবে বল করেছে, শেখ মেহেদী যেভাবে বল করেছে, তাসকিন তো এক্কেবারে মনে হচ্ছে বিধ্বংসী মনে। আমাদের মোস্তাফিজ আইপিএলে খুব ভালো খেলে এসেছে।’

আইপিএলের সঙ্গে টিম বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্সের তুলনা করে খানিক আক্ষেপের সুরে বিসিবি সভাপতি বলেন, ‘এবারের আইপিএল দেখে বুঝতে পারছি না হচ্ছেটা কী। মানে ২৫০-২৬০ করার করলেও জিততে পারে না। আর আমরা ১৪০-১৪৫ করতেই হিমশিম খাচ্ছি বলে মনে হয়। আসলে হিমশিম খায় নাই। কিন্তু মনে হয়, কেমন জানি একটা বিরাট পার্থক্য। এই পার্থক্যটা কিন্তু গতবারও মনে হয়নি।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

0
রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং গণহত্যা...

এক ফোঁটা রক্ত, ৯০০ কোটি ডলারের প্রতারণা

0
মাত্র এক ফোঁটা রক্ত দিয়েই শনাক্ত করা যাবে শরীরের শত শত রোগ ও স্বাস্থ্যগত সমস্যা। লাগবে না প্রচলিত পদ্ধতির মতো একাধিক পরীক্ষার জন্য বড়...

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন আহত ব্যক্তি নিজের ছেলে

0
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, গুরুতর আহত ব্যক্তি আর...

হরমুজ ও ইরান ইস্যুতে চীনের সঙ্গে অভিন্ন স্বার্থের কথা বললেন ট্রাম্প

0
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে...

ইউনূসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকে আগুন, ভারতীয় গণমাধ্যমে নাশকতার খবর

0
আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ...