33 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

বিলাসবহুল গাড়ি আছে তবুও কেন ট্যাক্সি-অটো চড়েন দেব

বিলাসবহুল গাড়ি আছে তবুও কেন ট্যাক্সি-অটো চড়েন দেব ওপার বাংলার সিনেমা পাড়ায় ১৮ বছর কাটিয়ে দিয়েছেন নায়ক দেব। টলিউডে নিজের যৌবনে পা দেওয়ার তথ্য কয়েক দিন আগে নিজেই জানিয়েছিলেন এই অভিনেতা। অভিনেতা হওয়ার স্বপ্ন দিয়ে শুরু এখন তিনি টলিউডের সুপারস্টার। নিজের প্রযোজনা সংস্থাও গড়েছেন। নিজের ফেলে আসা দিনগুলো নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন দেব। তিনি জানান, মুম্বাই থেকে যখন কলকাতা এসেছিলেন তখন তার কাছে ট্যাক্সি চড়াটাও বিলাসী ছিল। মেট্রো করে শুটিংয়ে যেতেন।

এত বছর পর নিজের যোগ্যতায় গাড়ি, বাড়ি সব করেছেন। তবুও নিজের শিকড় ভোলেননি, উল্টে এখনও তিনি প্রয়োজনে ট্যাক্সি, অটো করে যাতায়াত করেন।

এক সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, তিনি দিল্লিতে যখন সাংসদ ভবনে যান তখন তিনি ট্যাক্সি করেই যান। অন্যদিকে মুম্বাইয়ে গেলে চড়েন অটোতে। একটা সময় কলকাতায় এসে তিনি এগুলো করেই শুটিংয়ে যেতেন। আজও সেই স্মৃতি ভোলেননি। এ বছর টলিউডে ১৮ বছর পূর্ণ করেছেন দেব। অগ্নিশপথ ছবির মাধ্যমে হাতেখড়ি হয়েছিল তার। এই সময়ে নিজেকে ভেঙেছেন, গড়েছেন, নতুন নতুন চরিত্রে দর্শকদের সামনে তুলে ধরেছেন দেব। সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা ছবিতে দেখা যাবে দেবকে। সম্প্রতি শেষ হয়েছে সেই ছবির প্রথম শিডিউলের শুট। নতুন ছবি খাদান ছবিটিতেও দেখা যাবে, ছবিটির  শুট শুরু হবে শীগগিরই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...