30 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত ব্যক্তি কত দিন বাঁচতে পারবেন, তা অনুমান করে জানাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

মস্তিষ্কের ক্যানসার চিকিৎসায় চিকিৎসকদের সহায়তা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছেন লন্ডনের কিংস কলেজের বিজ্ঞানীরা। এ জন্য তাঁরা ক্যানসারে আক্রান্ত প্রায় ১০ হাজার ব্যক্তির এমআরআই পরীক্ষার ফলাফল ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর নতুন সিস্টেম তৈরি করেছেন।

এমআরআই পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে পরবর্তী সময়ে মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত ব্যক্তি কত দিন বেঁচে থাকবেন, তার সম্ভাব্য সময় অনুমান করে জানাবে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সিস্টেমটি।

কিংস কলেজের বিজ্ঞানীদের দাবি, মস্তিষ্কের ক্যানসারে [গ্লিওব্লাসটোমা] আক্রান্ত রোগীরা কত দিন বাঁচবেন, তার সম্ভাব্য সময় অনুমান করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সিস্টেমটি। ফলে গ্লিওব্লাসটোমায় আক্রান্ত রোগী রেডিওথেরাপি দেওয়ার পর আট মাস বেঁচে থাকবেন কি না, তা সহজেই শনাক্ত করে চিকিৎসা দিতে পারবেন চিকিৎসকেরা। ফলে সিস্টেমটি সেই রোগীর পরবর্তী চিকিৎসাপদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের সহায়তা করবে।

 

ন্যাশনাল ফাউন্ডেশন ফর ক্যানসার রিসার্চের তথ্যমতে, মস্তিষ্কের ক্যানসারের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হচ্ছে গ্লিওব্লাস্টোমা। গ্লিওব্লাসটোমায় আক্রান্ত রোগীরা রেডিওথেরাপি দেওয়ার পর সাধারণত ১২ থেকে ১৮ মাস পর্যন্ত বেঁচে থাকেন। এক বছরের বেশি সময় বাঁচেন ২৫ শতাংশ রোগী আর পাঁচ বছরের বেশি সময় বাঁচেন মাত্র পাঁচ শতাংশ রোগী। এ ধরনের রোগীদের ক্ষেত্রে চিকিৎসকেরা নিয়মিত ওষুধের কার্যকারিতা পরীক্ষা করেন। এ জন্য রোগীদের মস্তিষ্ক নিয়মিত স্ক্যান করেন তাঁরা। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সিস্টেমটি এমআরআই বিশ্লেষণ করে ওষুধের কার্যকারিতার ফলাফলও জানাবে।

এ বিষয়ে গবেষক আলিশা চেলিয়াহ বলেন, ‘রেডিওথেরাপি শেষ করার পর গ্লিওব্লাসটোমায় আক্রান্ত রোগী আট মাসের বেশি বাঁচতে পারবেন কি না, তা অনুমানের জন্য আমরা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ডিপ লার্নিং প্রযুক্তি ব্যবহার করেছি। এর ফলে দ্বিতীয় ধাপে কোন কোন রোগীর চিকিৎসা শুরু করতে হবে, তা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...