24 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

ভোজ্যতেলের দাম আবারও বাড়াল সরকার, নতুন মূল্য ঘোষণা

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ৩ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৮ টাকায় বিক্রি হবে। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই ১৬৬ টাকা রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

নতুন মূল্য অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ পাঁচ লিটারের বোতলে দাম বেড়েছে ১৫ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে দাম সমন্বয় করা হয়েছে। সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদন ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে নতুন মূল্য নির্ধারণ করা হয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে মূল্য পুনর্নির্ধারণ করা হয়নি। এতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

আসন্ন পবিত্র রমজান সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রি ঠেকাতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র: প্রথম আলো

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

অনলাইনে এনআইডি সংশোধনের খরচ কত? নিজের ফি হিসাব করবেন যেভাবে

0
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বাংলাদেশের নাগরিকদের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট তৈরি, সিম নিবন্ধন, চাকরির আবেদনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা নিতে এনআইডির...

শেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকা

0
দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় দরপতনের খবর পড়ার সময় সরাসরি সম্প্রচারেই কেঁদে ফেলেছেন টেলিভিশন উপস্থাপিকা কিম আহ-হিউন। কান্না সামলে অনুষ্ঠান চালিয়ে যেতে গিয়ে তাঁকে কয়েকবার...

পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

0
পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর এলাকা থেকে আটক ৩৫ বছর বয়সী ব্যক্তি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে...

নতুন Benda Dark Flag 600 Ultra EC: নিজে থেকেই নিচু হবে বাইক!

0
মোটরসাইকেলের প্রচলিত প্রযুক্তিতে নতুনত্ব আনতে এবার অভিনব ক্রুজার বাইক নিয়ে এসেছে চীনা নির্মাতা বেন্ডা। নতুন Dark Flag 600 Ultra EC-তে যুক্ত করা হয়েছে ইলেকট্রনিক...

ভারতে ‘বুলডোজার জাস্টিস’, মুসলিমদের বাড়িঘর ভাঙার অভিযোগ

0
ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের বাড়িঘর, দোকানপাট ও উপাসনালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। তাদের অভিযোগ, সাম্প্রদায়িক সংঘাত,...