24 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

শেয়ারবাজারের ধসের খবর পড়তে গিয়ে সরাসরি সম্প্রচারে কেঁদে ফেললেন উপস্থাপিকা

দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে বড় দরপতনের খবর পড়ার সময় সরাসরি সম্প্রচারেই কেঁদে ফেলেছেন টেলিভিশন উপস্থাপিকা কিম আহ-হিউন। কান্না সামলে অনুষ্ঠান চালিয়ে যেতে গিয়ে তাঁকে কয়েকবার থামতে দেখা যায়। এ সময় বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আশা হারাবেন না।’

বুধবার (২৫ নভেম্বর) সিউল ইকোনমিক টিভির ‘কিম আহ-হিউনস গোল্ডেন স্টক’ অনুষ্ঠানে শেয়ারবাজারের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করার সময় এ ঘটনা ঘটে। বাজারে বড় ধরনের লোকসান এবং যুক্তরাষ্ট্রের নাসডাক সূচকে আরও দরপতনের আশঙ্কা নিয়ে কথা বলার একপর্যায়ে তাঁর কণ্ঠ ভারী হয়ে আসে।

কথা বলতে গিয়ে থেমে যান কিম। চোখ বন্ধ করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন। পরে আবার অনুষ্ঠান চালিয়ে যান। সম্প্রচারের সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার সূচক কোস্পির বড় দরপতন এবং স্যামসাং ইলেকট্রনিকসসহ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের লোকসানের বিষয়টি তুলে ধরেন তিনি। পাশাপাশি নাসডাক সূচকে আরও দরপতনের আশঙ্কার কথাও জানান।

বাজার পরিস্থিতির অনিশ্চয়তার মধ্যে বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধৈর্য ধরার আহ্বান জানান কিম। অস্থিরতার মধ্যেও আশা না হারানোর পরামর্শ দেন তিনি।

তাঁর আবেগপ্রবণ হয়ে পড়ার ঘটনা সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত বিনিয়োগকারীদের লোকসান নিয়েও আলোচনা শুরু হয়। তবে কিম নিজে আলোচিত কোনো শেয়ার বা আর্থিক পণ্যে বিনিয়োগ করেছিলেন কি না, কিংবা ঠিক কী কারণে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

তামিলনাড়ুতে সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি

0
ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি চাকরিজীবী পুরুষদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকার। সন্তান জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন...

ফকির পদবি নিয়ে উপহাসের জবাব দিতে হেলিকপ্টারে বউ আনলেন ফ্রান্সপ্রবাসী

0
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তোবগী ইউনিয়নের ফকিরকান্দি গ্রামের সরদারবাড়িতে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে ফিরেছেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির। বিয়ের পর ব্যতিক্রমী এই আয়োজনে এলাকায় তৈরি হয়েছে...

অনলাইনে এনআইডি সংশোধনের খরচ কত? নিজের ফি হিসাব করবেন যেভাবে

0
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বাংলাদেশের নাগরিকদের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। ব্যাংক হিসাব খোলা, পাসপোর্ট তৈরি, সিম নিবন্ধন, চাকরির আবেদনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা নিতে এনআইডির...

ভোজ্যতেলের দাম আবারও বাড়াল সরকার, নতুন মূল্য ঘোষণা

0
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ৩ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন মূল্য...

পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

0
পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর এলাকা থেকে আটক ৩৫ বছর বয়সী ব্যক্তি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে...