30.7 C
Dhaka
রবিবার, নভেম্বর ৮, ২০২৬

মাভাবিপ্রবিতে জালালাবাদ সংগঠনের নবীনবরণ, ছিল সাংস্কৃতিক আয়োজন

ক্যাম্পাসে বৃহত্তর সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার প্রত্যয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথিরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করীম এবং প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কেবল একটি আঞ্চলিক সংগঠন নয়; বরং ক্যাম্পাসে সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম ও সমাজসেবামূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

সংগঠনের সভাপতি তাঞ্জিল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আজমাইনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সংগঠনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অফিশিয়াল মিডিয়া পার্টনার ছিল মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যার। এতে সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশন করেন। তাঁদের পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। পরে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী, চলবে চিরুনি অভিযান

0
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার আশঙ্কায় জেলাজুড়ে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। ডিসেম্বরকে সামনে রেখে মহাসড়কের কুমিল্লা অংশের অন্তত ১৪টি কৌশলগত ও...

রাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে, আবেদন শুরু যেদিন

0
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর। প্রাথমিক আবেদন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আগামী বছরের...

পর্তুগালের গোল্ডেন ভিসায় সুখবর, ২০২৭ সালে নিষ্পত্তি হবে আবেদন

0
পর্তুগালে বিদেশি বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। ২০২৭ সালে এ কর্মসূচির আওতায় জমা পড়া আবাসন অনুমতির আবেদন প্রক্রিয়াকরণকে...

সমুদ্রের তলদেশে ৯টি বিশাল পাথর ফেলল গ্রিনপিস, কেন এই উদ্যোগ?

0
সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ইংল্যান্ডের পূর্ব উপকূলের গভীর সমুদ্রে ৯টি বিশাল পাথর স্থাপন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। ক্ষতিকর বটম ট্রলিং পদ্ধতিতে মাছ ধরা বন্ধ করতে...

সৌদিতে এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসী দেশে ফেরত

0
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ জন অনিয়মিত অভিবাসীকে নিজ নিজ দেশে...