24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

যুদ্ধবিরতির চেষ্টার মধ্যে গাজায় এক দিনে ইসরায়েলি হামলায় নিহত ৭৭

ইসরায়েলি হামলায় মঙ্গলবার প্রাণ হারানো ফিলিস্তিনিদের পাশে বসে কাঁদছে এক বালক। ছবিটি গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের নাসের হাসপাতাল থেকে তোলা। ছবি: মোহাম্মেদ সালেম/রয়টার্স

আল-আউদা স্কুলে হামলাকে ‘ফিলিস্তিনি জনগণকে নির্মূলে জায়নবাদী সন্ত্রাসী সরকারের যুদ্ধের সম্প্রসারণ’ আখ্যা দিয়ে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জোরালো করতে আরব ও মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানায় গাজার শাসক দল হামাস।

গাজায় যুদ্ধবিরতির চেষ্টার মধ্যেই হামলা ব্যাপক বাড়িয়ে মঙ্গলবার কমপক্ষে ৭৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এক দিনে অন্যতম সর্বোচ্চ প্রাণহানি।

আক্রমণের মাত্রা বৃদ্ধি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির আলোচনাকে ব্যাহত করতে পারে—হামাসের এমন সতর্কবার্তার পরও গতকাল প্রাণঘাতী কয়েকটি হামলা চালাল ইসরায়েল। কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনা শুরুর কথা রয়েছে।

আল জাজিরা জানায়, মঙ্গলবার নিহত ফিলিস্তিনিদের মধ্যে একটি স্কুলে আশ্রয় নেয়া অনেকে রয়েছেন।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বে আব্বাসান শহরে আল-আউদাহ স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত ও ৫৩ জন আহত হন।

ফিলিস্তিনি চিকিৎসকদের ভাষ্য, হতাহত লোকজনের বেশির ভাগই নারী ও শিশু।

আল জাজিরার কাছে আসা স্কুল এলাকার এক্সক্লুসিভ ফুটেজে দেখা যায়, ভবনটির আঙিনায় ফুটবল খেলছিলেন তরুণ ফিলিস্তিনিরা। অনেক লোকজন সেই খেলা দেখছিলেন। এমন সময় বিকট শব্দে বিস্ফোরণ শোনা যায়। লোকজন নিরাপদ আশ্রয়ে যেতে ছোটাছুটি করেন।

ফিলিস্তিনি এক বালক আল জাজিরাকে জানায়, হামলায় বেশ কয়েকজন স্বজনকে হারিয়েছে সে।

সে বলে, ‘আমরা বসে ছিলাম। একটি ক্ষেপণাস্ত্র পড়ে সব ধ্বংস করে দিল।’

এদিকে গাজার মধ্যাঞ্চলীয় বুরেইজ ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়, যাদের মধ্যে ১৪ জনই শিশু। এ ছাড়া উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর এল-বালাহতেও হানা দেয় ইসরায়েলি বাহিনী। ওই সময় তিনজন নিহত হন।

আল-আউদা স্কুলে হামলাকে ‘ফিলিস্তিনি জনগণকে নির্মূলে জায়নবাদী সন্ত্রাসী সরকারের যুদ্ধের সম্প্রসারণ’ আখ্যা দিয়ে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জোরালো করতে আরব ও মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানায় গাজার শাসক দল হামাস।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

0
রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং গণহত্যা...

এক ফোঁটা রক্ত, ৯০০ কোটি ডলারের প্রতারণা

0
মাত্র এক ফোঁটা রক্ত দিয়েই শনাক্ত করা যাবে শরীরের শত শত রোগ ও স্বাস্থ্যগত সমস্যা। লাগবে না প্রচলিত পদ্ধতির মতো একাধিক পরীক্ষার জন্য বড়...

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন আহত ব্যক্তি নিজের ছেলে

0
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, গুরুতর আহত ব্যক্তি আর...

হরমুজ ও ইরান ইস্যুতে চীনের সঙ্গে অভিন্ন স্বার্থের কথা বললেন ট্রাম্প

0
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে...

ইউনূসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকে আগুন, ভারতীয় গণমাধ্যমে নাশকতার খবর

0
আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ...