26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

রাখাইনের রাথিডং শহর দখলে নিয়েছে আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা সরকারের কাছ থেকে রাখাইন রাজ্যের রাথিডং শহর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দুই সপ্তাহের তুমুল লড়াইয়ে টিকতে না পেরে গত রোববার রাতে জান্তা বাহিনীর অন্তত ২০০ সেনাসদস্য অস্ত্রশস্ত্র ফেলে পালিয়ে গেছেন।

এদিকে গত রোববার রাতে বাংলাদেশ সীমান্তের ওপারে রাখাইনে ৩৩ মিনিটে ২১টি মর্টার শেলের বিস্ফোরণ ঘটে। এতে কেঁপে ওঠে এপারের টেকনাফ সীমান্তের কয়েকটি গ্রাম।

মিয়ানমারের নির্বাসিত সাংবাদিকদের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম দ্য ইরাবতী গতকাল সোমবার রাথিডং শহর আরাকান আর্মির দখলে যাওয়ার খবর জানায়। যুক্তরাষ্ট্রভিত্তিক বেতার ‘রেডিও ফ্রি এশিয়া’ও এই খবর জানিয়েছে।

ইরাবতীর খবরে আরাকান আর্মির বরাত দিয়ে বলা হয়েছে, জান্তাবাহিনী তাদের দখলে থাকা এলাকা নিয়ন্ত্রণে রাখতে কন্সক্রিপশন (সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য) আইনের আওতায় যোগ দেওয়া রোহিঙ্গাদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। স্থল ও সমুদ্রপথের পাশাপাশি আকাশপথেও বোমাহামলা চালাচ্ছে। তবে রাথিডংয়ে টিকতে পারেনি জান্তা বাহিনী। আরাকান আর্মির বিরুদ্ধে প্রায় দুই সপ্তাহ ধরে চলা লড়াইয়ে হেরে জান্তার তিনটি আলাদা পদাতিক বাহিনীর সদর দপ্তরে মোতায়েন করা অন্তত দুই শ সেনা সদস্য নৌকাযোগে পালিয়েছেন। যাওয়ার সময় অস্ত্রশস্ত্র ফেলে গেছেন তাঁরা।

এদিকে, প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানান, বাংলাদেশ সীমান্তের ওপারে রাখাইনে গত রোববার সন্ধ্যায় আরাকান আর্মি নাকপুরা এলাকার মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সেক্টরে হামলা চালায়। বিজিপিও পাল্টা জবাব দেয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...