27 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

শুনানি আজ ভারতের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ২৩৭টি আপিল করা হয়েছে।

ছবি: সংগৃহীত

ভারতের সুপ্রিম কোর্টে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আজ। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর করার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ঘোষণাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট অন্ততন ২৩৭টি আপিল করা হয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার এই আপিল আবেদনগুলোর শুনানি করবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবে পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রার একটি বেঞ্চ এই আবেদনগুলোর শুনানি করবেন। আজকের শুনানিতে মূলত সিএএ অসাংবিধানিক কি না বিষয়টি প্রধ্যান্য পাবে।

* ভারতে ভোটের আগে কার্যকর হলো বিতর্কিত নাগরিকত্ব আইন

সিএএ কার্যকর করারর বিরুদ্ধে আপিলকারীদের মধ্যে আছে দক্ষিন ভারতের রাজ্য কেরালার সনকার, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, কেরালাভিত্তিক আরও একটি রাজনৈতিক দল, ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অব ইন্ডিয়া, কংগ্রেসের নেতা জয়রাম, র্তণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্র এর্ং হায়দারাবাদের লোকসভা সদস্য ও অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

* প্রতিবাদ-সমালোচনার মুখেও সিএএ কার্যকরে অনড় বিজেপি

প্রায় চার বছর আগে এই পাস করেছিল ভারত সরকার। ২০১৯ সালের ১১ ডিসেম্বর বিতর্কিত এই আইন পাস হয়। এরপর সেই আইনে সম্মতি দেন দেশটির রাষ্ট্রপতি। তবে বিভিন্ন সময়ে টএই আইন কার্যকরের ঘোষণা দিয়ে তা থেকে পিছিয়ে আসে বিজিপি সরকার। গত ফেব্রয়ারীরতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, লোকসভায় নির্বাচনের আগে সিএএ কার্যকরের ঘোষনা দেওয়া হবে। সেটাই ঘটেছে।

* নাগরিকত্ব আইন নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে কেরালার আপিল

ভারতে এখন লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছে।। ধারণা করা হচ্ছে, আগামী এপ্রিলে লোকনভার ভোট গ্রহন শুরু হবে। এর আগে সিএএ কার্যকর করল ভারত। এই আইন অনুসারে, ২০১৪ সালের ৩১মে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যে সব হিন্দু, খ্রিষ্টান, বৌদ্থ, শিখ ও পারসি সংখ্যালঘু সাম্প্রদায়িক নির্যাতন ও নিপীড়নের কারনে ভারতে এসেছেন, এই আইনে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...