32.2 C
Dhaka
শনিবার, নভেম্বর ৭, ২০২৬

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান আটক

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়। ডিবিপ্রধান শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকের পর ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তাঁকে কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ফেরত পাঠানো হয়েছিল। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর থেকে তাঁকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে সে সময় বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়েছিলেন তিনি।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইকবাল সোবহান চৌধুরী। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি। পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ইকবাল সোবহান চৌধুরী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বছরের প্রথম দিনেই নতুন বই, শিক্ষার্থীদের জন্য সরকারের লক্ষ্য কী?

0
নতুন বছরের প্রথম দিনেই দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দিতে চায় সরকার। এ লক্ষ্যে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন...

মোটরসাইকেলসহ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

0
শিক্ষানবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্সধারীদের মোটরযান চালানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নির্দেশনা অনুযায়ী, বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার...

সিম নিবন্ধনের সময় আঙুলের ছাপ না মিললে কী করবেন?

0
মোবাইল সিম নিবন্ধন, সিম রিপ্লেসমেন্ট কিংবা মালিকানা পরিবর্তনের সময় আঙুলের ছাপ না মিললে অনেক গ্রাহকই সমস্যায় পড়েন। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শারীরিক অসুস্থতায় ভুগছেন...

গ্রাম পুলিশের বেতন, অবসর ভাতা ও যাতায়াত ভাতা কত বাড়ল

0
গ্রাম পুলিশের মাসিক বেতন, অবসরকালীন আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৩ হাজার টাকা বাড়িয়ে...

আজই শেষ এইচএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন, জমা পড়েছে ৮ লাখের বেশি

0
২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) আবেদন করার সময় শেষ হচ্ছে আজ শনিবার (৭ নভেম্বর)। ফলে ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আজ...