22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

সরকারি স্কুলের শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে শিক্ষিকার সংসার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন এক সহকারী শিক্ষিকা—এমন অভিযোগ উঠেছে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের চৌরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের দুটি কক্ষ দখল করে প্রায় ১০ থেকে ১২ বছর ধরে স্বামী ও সন্তানদের নিয়ে সেখানে বসবাস করছেন শিক্ষিকা আফরোজা বুলবুল।

স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা গেছে, আফরোজা বুলবুল ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। ১৯৯৭ সালের ১০ মে তিনি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগ দেন। ২০১২ সালের শুরুর দিকে চৌরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি মোংলায় বসবাস শুরু করেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবকেরা।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের তৎকালীন পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে পারিবারিক সম্পর্কের প্রভাব খাটিয়ে তিনি বিদ্যালয়ের দুটি কক্ষ দখলে নেন। এরপর থেকে স্বামী ও সন্তানদের নিয়ে সেখানেই বসবাস করছেন। শ্রেণিকক্ষের সরকারি বেঞ্চ, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র ব্যবহার করে শোবার ঘর, খাবার ঘর ও রান্নাঘর তৈরি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ ছাড়া শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারিত ওয়াশরুমটিও ওই শিক্ষক দম্পতি ব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ও শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের আগে একবার তাঁকে বিদ্যালয় ভবন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে প্রায় ছয় মাস পর তিনি আবারও বিদ্যালয়ের কক্ষগুলোতে বসবাস শুরু করেন। অভিযোগ রয়েছে, এ সময় নিজের মালামাল ও আসবাবপত্র সরাতেও তিনি বাধা দেন।

অভিযুক্ত শিক্ষিকা আফরোজা বুলবুলের দাবি, বিদ্যালয় ভবনে তাঁর বসবাসের বিষয়টি প্রধান শিক্ষক আব্দুল রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস এবং ক্লাস্টার কর্মকর্তা ললোন কুমার মন্ডলসহ সংশ্লিষ্ট সবাই জানেন।

তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস অভিযোগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ওয়াশরুম কিংবা সরকারি সম্পদ ব্যক্তিগত বা পারিবারিক কাজে ব্যবহারের সুযোগ নেই। দীর্ঘদিন ধরে এমন ঘটনা ঘটে থাকলে তা গুরুতর অনিয়ম। বিষয়টি নজরে এসেছে। সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, সরকারি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ওয়াশরুম বা কোনো সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত তদন্ত করে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। সূত্র:Ittefaq

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

0
বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা...

টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাসিন্দারা

0
বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কার উত্তরাঞ্চলের শহর উটকিয়াগভিকের বাসিন্দাদের আবার সূর্যোদয় দেখতে অপেক্ষা করতে হবে ২০২৭ সালের...

নতুন সিম ছাড়াই ৫জি ব্যবহার করা যাবে যেভাবে

0
মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের জন্য ৫জি নেটওয়ার্ক নিয়ে আগ্রহ বাড়ছে। বাংলাদেশেও সীমিত এলাকায় বাণিজ্যিকভাবে ৫জি সেবা চালু হয়েছে। তবে অনেকের ৫জি সমর্থিত স্মার্টফোন...

ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ, ৪ উপজেলায় থাকবেন প্রধানমন্ত্রী

0
আগামী ডিসেম্বরে দেশের ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে চারটি উপজেলায় সরাসরি উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেবেন তিনি। একই...

ন্যাশনাল ব্যাংকে ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ, আবেদন করবেন যেভাবে

0
ন্যাশনাল ব্যাংক লিমিটেডে ব্র্যাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ব্যাংকিং খাতে অন্তত ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে পদটিতে...